ad
ad

Breaking News

Budget Phone

একবার চার্জ দিলে চলবে এক সপ্তাহ! হাজারেরও কমে মিলবে এই ফিচার ফোন

নতুন HMD 100 ফোনের দাম রাখা হয়েছে ৯৪৯ টাকা এবং এই ফোন ধূসর ও লাল রঙে মিলবে।

Budget Phone: HMD Launches New Budget Feature Phones

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: অনেক মানুষই স্মার্টফোন ব্যবহার করেন না। তাঁরা ফিচার ফোনেই স্বচ্ছন্দ। সেই সব ক্রেতাদের কথা ভেবে Nokia কোম্পানির ফোন প্রস্তুতকারী ব্র্যান্ড HMD ভারতে HMD 100 এবং HMD 101 নামে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। নতুন HMD 100 ফোনের দাম রাখা হয়েছে ৯৪৯ টাকা এবং এই ফোন ধূসর ও লাল রঙে মিলবে। অপরদিকে HMD 101 ফোনটি ১০৪৯ টাকা দামে এবং নীল ও ধূসর রঙে মিলবে (Budget Phone)।

HMD 100 ফোন সহজে দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই কিপ্যাড ফোন হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। ফোনে 800mAh ব্যাটারি রয়েছে, যাতে গোটা দিন ব্যাকআপ মিলবে। এই ফোনে Dual LED টর্চ রয়েছে। HMD 100 ফোনে রেডিও হয়েছে। এই Wireless FM ব্যবহার করার জন্য কোনো হেডফোন বা জ্যাক কানেক্ট করার দরকার পড়বে না। এই ফোনের Phone Talker এবং Time Talker এর মতো ফিচার রয়েছে। এতে ১০ ভারতীয় ভাষায় টাইপ এবং ২৩টি ভাষায় পড়ার সুযোগ রয়েছে। এই কিপ্যাড ফোনে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে (Budget Phone)।

অন্যদিকে, HMD 101 ফোনে MP3 প্লেয়ার রয়েছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, ফলে সহজে পছন্দের গান স্টোর করে রাখা যায়। এছাড়াও এই ফোনে Wireless FM এবং রেকর্ডিং ফিচার রয়েছে। এতে Auto Call Recording ফিচারও রয়েছে। HMD 101 কিপ্যাড ফোনেও Dual LED টর্চ রয়েছে। এর সঙ্গে Phone Talker এবং Wide Language Support এর মতো অ্যাডভান্স ফিচারও রয়েছে। এই ফোনে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে। এই ফোনে 1.77 ইঞ্চির কালার স্ক্রিন রয়েছে পাশাপাশি এই ফোনে একবার ফুল চার্জে এক সপ্তাহের চেয়েও বেশি স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে (Budget Phone)।