চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর ভিডিও কন্টেন্টের ব্যবহার বাড়ছে। এমন ভিডিও তৈরি করতে এবার আর লাগবে না ভিডিওগ্রাফার, দামি ক্যামেরা অথবা পারফেক্ট লোকেশনের। উপযুক্ত প্রম্পট লিখলেই তৈরি হবে প্রয়োজনীয় ভিডিও ৷ এর জন্য রয়েছে একাধিক ভিডিও জেনারেশন টুল ৷ ২০২৫ সালের আগস্টে সব ব্যবহারকারীদের জন্য Google Vid চালু হয়েছিল। তবে এই ফিচার তখন বিনামূল্যে ছিল না। ভিডিও তৈরির জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হত ৷ একটি ব্লগ পোস্টে Google জানিয়েছে, আর নতুন করে কোনও প্ল্যান ব্যবহার করার প্রয়োজন নেই ৷
এবার থেকে Google Vid ব্যবহার করার জন্য নির্দিষ্ট কোনও পেইড সাবস্ক্রিপশন নিতে হবে না ৷ এখন Veo 3.1 মডেল ব্যবহার করা হচ্ছে ৷ এই মডেলটিও বিনামূল্যে ব্যবহার করা যাবে ৷ এবার সবাই Google Vids এর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন। বিনামূল্যেই ভিডিও জেনারেট করতে পারবেন ব্যবহারকারীরা। যাঁরা সাবস্ক্রিপশন নিয়েছেন তাঁদের ক্ষেত্রে আনলিমিটেড ভিডিও তৈরি করার সুযোগ রয়েছে ৷ কিন্তু বিনামূল্যে প্ল্যানের ক্ষেত্রে মাসে শুধুমাত্র ১০টি করে ভিডিও জেনারেট করা যাবে ৷
সেক্ষেত্রে সর্বাধিক ৮ সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন তাঁরা ৷ Lyria 3 এবং Lyria 3 Pro মডেল ব্যবহার করে যে কোনও ভিডিও-তে অডিও যোগ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ৩০ সেকেন্ড থেকে তিন মিনিট পর্যন্ত অডিও জেনারেট করতে পারবেন ৷ তবে শুধুমাত্র Google AI Pro এবং AI Ultra সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন ৷