ad
ad

Breaking News

Skinimalism Trend

২০২৬-এর নতুন মন্ত্র ‘Skinimalism’, জানুন কীভাবে নিজেকে সাজাবেন?

চড়া মেকআপ নয় ত্বকের যত্নই এখন আসল সৌন্দর্যের চাবিকাঠি

Skinimalism Trend Why Minimal Makeup and Healthy Skin Define

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: এখন ভাইরাল বিউটি ট্রেন্ড হল Skinimalism। নয়া বিউটি ট্রেন্ড অনুযায়ী চড়া মেকআপের আড়ালে নিজেকে হারিয়ে ফেলা নয় বরং কম সেজে বা বলা ভালো কম মেকআপ ব্যবহার করে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরাই মূল মন্ত্র। পর্যাপ্ত ঘুম, জল, খাবার—সবই এখন beauty রুটিনের অংশ। ২০২৬-এর beauty ট্রেন্ড হল—আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঢাকার চেষ্টা নয়, বরং কম বিউটি প্রোডাক্ট ব্যবহার করে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মেলে ধরা। তাই চড়া মেকআপ, কনট্যুর-হাইলাইটের ঝলক—সবই এখন একটু একটু করে ফিকে হয়ে আসছে। ২০২৬-এ beauty দুনিয়ায় নতুন মন্ত্র—“ Skinimalism”। চড়া মেকআপ নয়
ত্বকের যত্নই এখন আসল সৌন্দর্যের চাবিকাঠি।
কী এই Skinimalism

Skinimalism” শব্দটি এসেছে “Skin” এবং “Minimalism” এই দুটি শব্দের সংমিশ্রণ থেকে। এর মূল ভাবনা হল কম রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের স্বাভাবিক টেক্সচার বজায় রাখা এবং কৃত্রিম মেকআপের বদলে প্রাকৃতিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া। করোনা পরবর্তী সময় মানুষ ক্রমশ ভারী মেকআপ থেকে সরে এসে সহজ ও স্বাস্থ্যকর স্কিনকেয়ার রুটিনের দিকে ঝুঁকতে শুরু করে, তখন থেকে এই ধারণা জনপ্রিয় হয়ে ওঠে। Skinimalism মানে—ত্বকের প্রয়োজন বুঝে কম সংখ্যক বিউটি প্রোডাক্ট বাছাই করে ব্যবহার করা। এই পদ্ধতিতে বেশি গুরুত্ব দেওয়া হয় ত্বকের যত্ন নেওয়ার ওপর। অতিরিক্ত স্তরের পর স্তর চড়া মেকআপ নয়, বরং-ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন। এই বেসিক পদ্ধতিতেই ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়। শুধু মেকআপ করলেই হবে না, ত্বককে ভিতর থেকে শক্তিশালী করাও জরুরি—আর সেই কারণেই এখন beauty দুনিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে skin barrier repair।

ত্বকের পরিচর্যায় গুরুত্ব দেওয়া হয় ৩টি বিষয়ের ওপর। Ceramides ত্বককে মজবুত ও সুরক্ষিত রাখতে সাহায্য করে, আর পর্যাপ্ত hydration ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি, কম কেমিক্যাল ব্যবহার করলে ত্বকের ক্ষতির সম্ভাবনাও অনেকটাই কমে যায়। এখন সবাই স্বাভাবিক সৌন্দর্যর ওপর জোর দিচ্ছে। No makeup look” মানে একেবারে মেকআপহীন থাকা নয়, বরং এমন ত্বক যা নিজের স্বাভাবিক জেল্লায় নজর কাড়ে। মেকআপ আর ত্বকের স্বাভাবিক যত্ন আলাদা নয়, বরং সৌন্দর্যর সঙ্গে ত্বকের যত্নও সমান গুরুত্ব পাচ্ছে। এখন চড়া ভারী মেকআপ নয় হালকা, ত্বকবান্ধব বিউটি প্রোডাক্ট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।