চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: সম্পর্কের ক্ষেত্রে ভরসা, বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই সম্পর্কের ক্ষেত্রে এমন ভয় বা ট্রমার শিকার হন যে ভবিষ্যতে কাউকে সহজে বিশ্বাস করতে পারেন না। সমস্যা বেশি হয় ভালোবাসার সম্পর্কে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে pistanthrophobia। পিস্ট্যানথ্রোফোবিয়া’র অর্থ হল অন্যের প্রতি বিশ্বাস হারানোর ভয়। অনেকে সহজে অন্যকে বিশ্বাস করতে পারে আবার অনেকে সহজে কারোকে বিশ্বাস করতে পারেন না। মনোবিশারদদের মতে, অতীতে সম্পর্কে বিশ্বাসঘাতকতা, প্রতারণার শিকার হলে, গভীর মানসিক আঘাত পেলে পিস্ট্যানথ্রোফোবিয়া’ বা এই ভয় মনে দেখা দিতে পারে। সম্পর্কে প্রতারণার শিকার হলে মনে স্থায়ী ভয় তৈরি হয়। ‘বিশ্বাস করতে পারব কি?’, ‘আবার যদি একই ঘটনা ঘটে?’। এই মানসিক ভয়ই পরে নতুন কাউকে বিশ্বাস করতে বাধা দেয়। এই সমস্যায় আক্রান্তদের আচরণে দেখা যায়, তাঁরা নতুন সম্পর্কে জড়াতে চান না আবার নতুন কেউ ঘনিষ্ঠ হতে চাইলে বাধা দেন। কথোপকথনেও দূরত্ব বজায় রাখেন। নিজেদের আবেগ খোলামেলা ভাবে প্রকাশ করেন না (Pistanthrophobia)।
আরও পড়ুনঃ SSC Interview List: এসএসসি ইন্টারভিউ তালিকায় ‘অযোগ্য’দের নাম, মামলা দায়ের হাইকোর্টে
পিস্ট্যানথ্রোফোবিয়া’কে এখনো মানসিক অসুখ বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অন্তর্ভুক্ত করেনি ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল ম্যানুয়েল অফ মেন্টাল ডিজঅর্ডারস। এটি ক্রমশ শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে সম্পর্কে এমন ভয়, উদ্বেগ গ্রাস করলে, এড়িয়ে চলার প্রবণতা থাকলে মনোবিজ্ঞানীদের সাহায্য নিতে হবে। মনোবিশারদদের মতে, পিস্ট্যানথ্রোফোবিয়া’ মানে দুর্বলতা নয়। এক রকমের মানসিক প্রতিরোধ ব্যবস্থা যা অতীতের আঘাত যাতে পুনরাবৃত্তি না হয় তার থেকে মানুষকে রক্ষা করে। পিস্ট্যানথ্রোফোবিয়া’য় আক্রান্তদের মনে সম্পর্ক নিয়ে ভয় এতটাই গ্রাস করে ফেলে যে অনেক সময় কারোর সম্পর্কে তাঁদের মনে জন্ম নেওয়া ধারণার কোনো বাস্তব ভিত্তি থাকে না। বিপজ্জনক কিছু না থাকলেও তাঁরা অযথা ভীতসন্ত্রস্ত হয়ে থাকেন। খুব চটজলদি সিদ্ধান্তে উপনীত হন। পার্টনার সম্পর্কে মনে অহেতুক সন্দেহ, হিংসুটে হীনমন্য হাবভাব তৈরি হয়। তাতে তৃতীয় পক্ষের ইচ্ছাকৃত মদতে অনেক সময় সম্পর্কে জটিলতা তৈরি হয় (Pistanthrophobia)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
পিস্ট্যানথ্রোফোবিয়া’র উপসর্গ কী কী?
বমিবমি ভাব, দুর্বলতা, আচমকা অজ্ঞান হয়ে যাওয়া, বুকে চাপ অনুভব করা ও ব্যথা লাগা, ঘাম হওয়া, বুক ধরফর করা, হাত পা কাঁপা। ভালোবাসার মানুষকে অহেতুক এড়িয়ে চলা। নিজের আবেগ খোলামেলা ভাবে প্রকাশ না করা। সম্পর্ক নিয়ে কথা না বলা। মানসিক, ব্যক্তিগত জীবনে ও কর্মক্ষেত্রে প্রভাব পড়ে (Pistanthrophobia)।