চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে পাতলা দুখানি অধরের ওপর। ঠোঁটের যত্ন না নিলে সব সৌন্দর্যই মাটি। জলশূন্যতা, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আর ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত উপাদান ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ও রঙ হারিয়ে ফ্যাকাশে হয়ে যায়। রাতভর ঘরোয়া উপাদানের সাহায্যে ঠোঁটের যত্ন নিলে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরে আসতে পারে (Lip Care)।
আরও পড়ুনঃ জিএসটি কমার পরেও কেন সস্তা হচ্ছে না জিনিসপত্র? কী বলছে কোম্পানীগুলো?
নরম, তুলতুলে, মসৃণ ঠোঁট পেতে কীভাবে ঘরোয়া উপাদানের সাহায্যে নেবেন ঠোঁটের যত্ন?
১) শিয়া বাটার, কোকোয়া বাটার, নারকেল তেল বা আমন্ড অয়েল মেশানো লিপ বাম লাগান ঠোঁটে। এতে রাতে ঘুমোনোর সময় ফেটে চৌচির হয়ে যাওয়া ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ফিরে আসবে। বেশি সুগন্ধযুক্ত ও রাসায়নিক মিশ্রিত উপাদান লাগাবেন না।
২) অ্যান্টিঅক্সিড্যান্ট দেওয়া টাটকা অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন ঠোঁটে। দাগছোপ দূর হয়। ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরে আসে।
৩) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মধু চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে আলতো করে ঘষুন। মরা কোষ দূর হয়। বেশি জোরে ঘষবেন না। এতে ঠোঁট ফেটে যায়। রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
৪) ঠোঁটের কালচে দাগছোপ দূর করতে নিয়মিত দুধ ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট করে লাগান।
৫) অল্প গোলাপের শুকনো পাপড়ি ভেঙে গুঁড়ো করে নিন। তাতে মধু মিশিয়ে পেস্ট করে লাগান ঠোঁটে। নিয়মিত করলে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরে আসবে (Lip Care)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
ঠোঁটের কালচে দাগছোপ দূর করবেন কীভাবে
১) পাতিলেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং গুণ থাকে। পাতিলেবুর টুকরো দিয়ে ঠোঁটে লাগিয়ে ঘষুন। রাতভর রেখে দিন অথবা কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন।
২) হলুদ গুঁড়োয় থাকে কারকুমিন নামক পিগমেন্ট যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। হলুদ গুঁড়ো দুধে মিশিয়ে পেস্ট করে লাগান ঠোঁটে। দুধ মরা কোষ দূর করে এবং নরম ও মসৃণ করে ঠোঁট। হলুদ গুঁড়ো ঠোঁটের কালচে দাগছোপ দূর করতে সাহায্য করে।
৩) অ্যালোভেরায় রয়েছে টাইরোসিনেজ নামক উৎসেচক যা ঠোঁটের মেলানিন পিগমেন্টের নিঃসরণ কমিয়ে ঠোঁটের স্বাভাবিক জেল্লা ও রঙ ফিরিয়ে আনে।
৪) বেদানার দানা গুঁড়ো করে ক্রিমে মিশিয়ে পেস্ট করে নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ক্রিম ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরিয়ে আনে। বেদানার দানা গুঁড়ো ঠোঁটের মরা কোষ দূর করে। নরম ও তুলতুলে হয়ে যায় ঠোঁট (Lip Care)।
৫) প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ নারকেল তেল ঠোঁটের কালচে দাগছোপ দূর করতে সাহায্য করে। নারকেল তেলে ভিটামিন ই আছে তাই তা রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে।
৬) গোলাপ জল ঠোঁটের স্বাভাবিক পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ঠোঁটের কালচে দাগছোপ দূর করে।