ad
ad

Breaking News

সাড়ম্বরে ধনতেরাস পালনের প্রথা

নতেরাসে সোনা, রূপা ও বাসনপত্র কেনার প্রথা প্রচলিত রয়েছে। বিশেষ ছাড় দেওয়া হয় সোনার দোকানে। তবে কেনাকাটা করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

Dhanteras is celebrated in Sambar

Bangla Jago Desk: ধনতেরাসে সোনা, রূপা ও বাসনপত্র কেনার প্রথা প্রচলিত রয়েছে। বিশেষ ছাড় দেওয়া হয় সোনার দোকানে। তবে কেনাকাটা করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। না হলে হিতে বিপরীত হতে পারে। ধনতেরাসে অবশ্য পালনীয় নবরাত্রি আর দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর গোটা দেশ উৎসুক হয়ে অপেক্ষা করে আলোর উৎসব দীপাবলির জন্য। ধনত্রয়োদশী বা ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবেরদেবকে প্রসন্ন করার জন্য সোনা-রূপোর গয়না, বাসন বা মুদ্রা, অন্য ধাতু নির্মিত দ্রব্য কেনার চল আছে। অবাঙালি এই অনুষ্ঠান, আজ বাঙালির ঘরের উৎসব হয়ে উঠেছে।

[আরও পড়ুনঃ দয়ার বুকে গুলি চালালো অভিজিৎ! CID-এর প্রোমো দেখে হতবাক অনুরাগীরা

ধনতেরাসে কেনাকাটা করার আগে যে বিষয় মাথায় রাখতে হবে, তা হল ধনতেরাসের দিন উপহার দেওয়া-নেওয়া করবেন না। ধনতেরাসের দিন উপহার দিলে অন্যকে নিজের জীবনের শুভত্ব আর সৌভাগ্যকেও দিয়ে দেওয়া হয়। এদিন লোহা কিনলে কুবের দেবতা ক্ষুব্ধ হন, তাই লোহার জিনিস না কেনাই ভালো। ধনতেরসের দিন সোনা, রুপো, ব্রোঞ্জ, ফুল, পিতল বা তামা দিয়ে তৈরি জিনিস কিনতে হবে। এটি আপনার জন্য উপকারী হবে। ধাতব পাত্র কিনতে ভুলবেন না, কারণ এই দিনে ভগবান ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় কলসে অমৃত নিয়ে এসেছিলেন, তাই এই দিনে ধাতব পাত্র কিনুন।

ধনতেরাসের দিন শুভ দিন বলে অনেকে ওইদিন গাড়ি কিনে বাড়িতে নিয়ে যান। এটা একদমই করবেন না। এমনকি ঘর সাজানোর জিনিস কিনবেন না।  নকল সোনা কেনাতো উচিতই নয়। এদিন কোনো ভাবেই ঋণ নেওয়া বা পুরোনো ঋণের কিস্তি বা বিল মেটানো উচিত নয়। অনেকেই নতুন বাসন কিনে ফাঁকা বাড়িতে নিয়ে যান। এটা একদমই করবেন না। কিছুই না কিনতে না পারলেও নিদেনপক্ষে অল্প পরিমাণে জল ভরতি করে নিলেও হবে।

[আরও পড়ুনঃ দয়ার বুকে গুলি চালালো অভিজিৎ! CID-এর প্রোমো দেখে হতবাক অনুরাগীরা