Bangla Jago Desk: বয়স অল্প হলে যত বার চক্ষু চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে বয়স বৃদ্ধি পেলে সেই সংখ্যাও বৃদ্ধি পাবে। বয়স যত বাড়ে মাথা থেকে পা পর্যন্ত দেশের অধিকাংশ অংশই অচল হতে শুরু করে। চোখের দৃষ্টি শক্তিও কম হতে শুরু করে। চোখ রীতিমত ঝাপসা হয়ে আসে। বয়স যত বাড়ে চোখের সমস্যা ততো বাড়তে শুরু করে। তবে এই চোখের সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায় একটাই, খাওয়া দাওয়ার মধ্যে কিছু বদল আনতে হবে।
১) কম বয়সে চোখের নানা রকম সমস্যা হতে থাকে , যারা খুব বেশি পরিমাণে মদ্যপ পান করেন তাঁদের কাছে এই সমস্যা আরও মাথাচাড়া দিয়ে বসে। আপনি যদি অত্যাধিক মাত্রায় মদ্যপ পান করেন তাহলে সমস্যা, এর প্রভাব সরাসরি পড়বে আপনার চোখের উপর। এতে দৃষ্টি শক্তি দুর্বল হয়ে পড়ে। তাই যদি চান চোখের খেয়াল রাখতে তাহলে মদ্যপানে জরুরী রাশ টানা।
২) অফিসে থাকলে একের পর এক কফির কাপে চুমুক দিতে হয় আপনাকে। কফি খেলে মন চনমনে থাকে, কাজেও মন বসে আপনার। তবে যদি চোখ ভালো রাখতে চান তাহলে আপনাকে এই পানীয় খাওয়ার পরিমাণ কম করতে হবে। কারণ গবেষকরা জানাচ্ছে এই পানীয়ের মধ্যে থাকা ক্যাফিন চোখের মধ্যে চাপ সৃষ্টি করে। যাদের গ্লুকোমা বা উচ্চরক্তচাপের ঝুঁকি আছে তাঁদের ক্ষেত্রে কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদম উচিত নয়।
৩) বাড়িতে মাঝে মধ্যেই বানানো হয়ে থাকে সসেজ সালামি এবং নাগেটস। এই ধরনের মুখরোচক খাবার প্রায় খাওয়া হয়ে থাকে। তবে খেতে ভালো লাগলেও এই খাবার চোখের পক্ষে মোটেই ভালো নয়। এই ধরনের খাবারে রয়েছে যথেষ্ট পরিমাণে সোডিয়াম। আর এই সোডিয়াম আপনার দৃষ্টি শক্তি ক্ষীণ করে তোলে। তাই চোখের ক্ষতি এরিয়ে চলতে গেলে আপানকে প্রক্রিয়াজাত মাংস দিয়ে তৈরি খাবার এরিয়ে চলতে হবে।