ad
ad

Breaking News

Tight Jeans

Tight Jeans: নিয়মিত পরছেন টাইট জিন্স? কোন বিপদ ডেকে আনছেন জানেন?

কিন্তু সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, টাইট ফিটিংস হাওয়া চলাচল করতে পারে না এমন জিন্স নিয়মিত পরলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মুত্রনালীর সংক্রমণের আশঙ্কা আছে।

Tight Jeans: Wearing Them Daily Cause Urinary Tract Infections

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জিন্সের ট্রাউজার পরতে সকলেই কমবেশি অভ্যস্ত। অনেকেই টাইট ফিটিংস জিন্স পরতে ভালোবাসেন। স্টাইল আর স্বাচ্ছন্দ্যর জন্য বেশিরভাগ মানুষ জিন্স পরতে পছন্দ করেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, টাইট ফিটিংস হাওয়া চলাচল করতে পারে না এমন জিন্স নিয়মিত পরলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মুত্রনালীর সংক্রমণের আশঙ্কা আছে। আমেরিকান জার্নাল অফ পাবলিক হেল্থ জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, জামাকাপড় পরার অভ্যাসের সঙ্গে মুত্রনালীর সংক্রমণের আশঙ্কা গভীর ভাবে সম্পৃক্ত।
গবেষণায় দেখা গেছে, টাইট ফিটিংস জিন্স বা সিন্থেটিক কাপড় পরলে হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়। ঘাম ও আর্দ্রতার কারণে ব্যাক্টেরিয়ার জন্ম হয়। মুত্রনালীর সংক্রমণ হয় (Tight Jeans)।

আরও পড়ুনঃ Shovon Chatterjee: NKDA-এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়, রাজনীতিতে সক্রিয় ফেরা কেবল সময়ের অপেক্ষা?

গবেষকদের মতে, মুত্রনালীর জায়গায় প্রাকৃতিক ভাবে একাধিক স্তরে সুরক্ষার বিষয় রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে একটানা টাইট ফিটিংস জিন্স পরলে সেই ভারসাম্য নষ্ট হয়। বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। আর্দ্র হয়ে যায় জায়গাটি। যৌনাঙ্গে লাগাতার ঘষ্টানি লাগে। ই কোলির মতো ব্যাক্টেটিয়ার জন্ম হয়। টাইট ফিটিংস জিন্স পরলে সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে মুত্রনালীর সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ ইউরেথ্রা বা মুত্রনালী মহিলাদের বেশি লম্বা হয় না। তাই শারীরিকভাবে মহিলারা সহজে সংক্রমণের শিকার হন। ব্যাক্টেরিয়া সহজে শরীরে ঢুকে যায়। তাই সংক্রমণ আটকাতে সুতির অন্তর্বাস ও ঢিলেঢালা পোশাক পরতে বলছেন চিকিৎসকরা (Tight Jeans)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

কীভাবে মুত্রনালীর সংক্রমণ রোধ করবেন

টাইট ফিটিংস নয় ঢিলেঢালা জিন্স পরুন। সুতির অন্তর্বাস পরুন। হাওয়া চলাচল করে এমন পোশাক পরুন। দীর্ঘ সময় ধরে একটানা টাইট ফিটিংস জামাকাপড় পরবেন না। পর্যাপ্ত পরিমাণে জল খান যাতে শরীর থেকে ব্যাক্টেরিয়া বা টক্সিন বের হয়। বাইরের জামাকাপড় বাড়িতে এসে ছেড়ে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।

মুত্রনালীর সংক্রমণ হলে কী হয়

প্রস্রাবের সময় জ্বালা জ্বালা করে। ঘন ঘন প্রস্রাব পায়। ঝাঁজালো গন্ধের ফেনাওয়ালা প্রস্রাব হয়। তলপেটে বা পিঠে ব্যথা হয় (Tight Jeans)।