ad
ad

Breaking News

Tea Bags Beauty

Tea Bags Beauty: ফেলে দেওয়া টি ব্যাগের জাদু, ত্বক ও চুলের যত্নে অব্যর্থ এই টোটকা

মলিন শুষ্ক ত্বকে আর্দ্র ভাব ফিরিয়ে আনে টি ব্যাগ।

Tea Bags Beauty Hacks: Skincare and Haircare Benefits

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: চা ছেঁকে খাওয়ার পর সাধারণত টি ব্যাগ ফেলে দেওয়া হয়। কিন্তু ফেলে না দিয়ে টি ব্যাগকেও নানান ভাবে কাজে লাগানো যায় ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায়। আসুন দেখে নিই —–(Tea Bags Beauty)

মলিন শুষ্ক ত্বকে আর্দ্র ভাব ফিরিয়ে আনে টি ব্যাগ। চা করার পর ঠান্ডা করে স্প্রে বা স্কুইজ বোতলে ভরুন। সরাসরি বা তুলোর প্যাডে করে চেপে চেপে ত্বকের ওপর লাগান। শুষ্ক ত্বক আর্দ্র করতে সবচেয়ে কার্যকরী অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ গ্রিন টি।

আরও পড়ুনঃ Sensex: ‘নেক্সট জেনারেশন জিএসটি’তে চাঙ্গা শেয়ার বাজার, বাড়লো সেনসেক্স ও নিফটি পয়েন্ট

চোখের তলায় ডার্ক সার্কেল আর ফোলাভাব কমাতে ব্যবহার করুন ব্যবহার করা টি ব্যাগ। ব্যবহার করা টি ব্যাগ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করুন। এরপর সেই ঠান্ডা টি ব্যাগ চোখ বন্ধ করে পাতার ওপর চেপে ধরে রাখুন কিছুক্ষণ। ভালো লাগবে। চা পাতায় থাকা ক্যাফিন চোখের চারপাশে থাকা রক্তনালিকে সজীব করবে। আরো বেশি ফ্রেশ লাগবে। ৫ মিনিট চোখের পাতায় রাখলে ধীরে ধীরে ফোলাভাব কমবে (Tea Bags Beauty)।

সূর্যের আলোয় পোড়া ত্বকের সানবার্ন কমায় টি ব্যাগ। ত্বকে আরাম নিয়ে আসে। হোম ফেশিয়ালের ক্ষেত্রে টি ব্যাগ খুবই কার্যকরী। গরম জলে ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিয়ে ফোটান। গরম জলের বাষ্প নিন ৫-১০ মিনিট। ম্যাজিকের মতো কাজ করবে। ত্বকের সব পোরস খুলে গিয়ে চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে টোন করতে ও আর্দ্র ভাব ফিরিয়ে আনতে সাহায্য করবে।

চুলের চকচকে ভাব ফিরিয়ে আনে টি ব্যাগ। কয়েকটি ব্যবহৃত জলে ফুটিয়ে চা করে ঠান্ডা করুন। এবার স্নানের আগে তা দিয়ে চুল সম্পূর্ণ ভাবে ভিজিয়ে নিন। ১০ মিনিট এভাবেই রাখুন। এরপর চুল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন (Tea Bags Beauty)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

পোকামাকড় কামড়ালে লাল হয়ে যায় ত্বক। কামড়ানোর জায়গায় ঠান্ডা হওয়া টি ব্যাগ লাগালে ফোলাভাব ও চুলকানি কমে।

ফেস স্ক্রাব হিসাবে ব্যবহার করুন টি ব্যাগ। চা পাতা এমনিতেই ত্বকের পোর খুলে দিয়ে স্বাস্থ্যকর ভাব ফিরিয়ে আনে। ব্যবহৃত টি ব্যাগ থেকে চা পাতা বের করে তাতে এক চামচ মধু মিশিয়ে সার্কুলার মোশন বা গোল গোল করে ত্বকে ঘষুন। ৫ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে নিন।