ad
ad

Breaking News

গরম পড়তেই ত্বকে ব্রণর বাড়বাড়ন্ত, কেন গরমেই বাড়ে ব্রণর সমস্যা?

গরমে অতিরিক্ত তৈলাক্ত ভাব, মরা কোষ, দূষণ, ধুলোবালির জন্য ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়।

summer-skin-problems-acne-oily-skin-heat-humidity

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রচন্ড গরমে নাজেহাল সকলে। আট থেকে আশি, সব বয়সের মানুষেরই ত্রাহিত্রাহি অবস্থা। এই গরমের পরিস্থিতিতে ত্বকের সমস্যা নিয়ে সবচেয়ে নাজেহাল অবস্থা হয় তৈলাক্ত ও মিশ্র ত্বকের মানুষের।

গরমে সেবাম বেশি পরিমাণে নিসৃত হয়। তেল তেল ভাব দেখা যায় ত্বকে। গরমে অতিরিক্ত তৈলাক্ত ভাব, মরা কোষ, দূষণ, ধুলোবালির জন্য ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। ব্যাক্টেরিয়া তৈরি হয় ত্বকের ছিদ্রে। কপালে, নাকের ২ পাশে, থুতনিতে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, ব্রণ দেখা যায়।

গরমে এমনিতেই ঘাম ও অতিরিক্ত তৈলাক্ত ভাবের জন্য ত্বকে সমস্যা দেখা যায়। পাশাপাশি অনেক তৈলাক্ত খাবার খেলে ব্রণর বাড়বাড়ন্ত হয়। এছাড়াও গরমে অ্যান্ড্রোজেন হরমোনের নিঃসরণ বাড়ে। ফলে ত্বকের গ্ল্যান্ড বেশি সক্রিয় থাকে। বেশি পরিমাণে সেবাম নিঃসরণ হয়। অতিরিক্ত তৈলাক্ত ভাব, দূষণ, ধুলোবালি ও মরা কোষের জন্য ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। ব্রণ দেখা যায়।

গরমে স্ট্রেস বা মানসিক উদ্বেগের কারণে কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ে। ত্বকের গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে সেবামের নিঃসরণ হয়। অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা যায় ত্বকে। এছাড়াও গরমে ঘুম কম হয়। ত্বক সেভাবে মেরামতি করতে পারে না। ব্রণ দেখা যায়। ত্বকে চুলকানি ও লালচে ভাব দেখা যায়। গরম ও আর্দ্র আবহাওয়ায় বেশি পরিমাণে ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার জন্ম হয়।

এছাড়াও গরমে বেশি পরিমাণে এসির ঠান্ডা হাওয়ার মধ্যে থাকলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ত্বক বেশি পরিমাণে রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়াও পানীয় জলে খার বেশি থাকলে ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো ধাতু ত্বকে জমা হয়। ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়।