ad
ad

Breaking News

Skin Care

হাজারো বিউটি প্রোডাক্ট ব্যবহারেও মিলছে না সুফল? সময় থাকতে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

হাতের আঙুলে অসংখ্য পরিমাণে জীবাণু থাকে তা ত্বকে লাগালে ত্বকের সংক্রমণ হয়। হাত না পরিষ্কার করে মুখে হাত লাগালে ব্রণ, চুলকানির সমস্যা দেখা যায়।

Skin Care: Why Beauty Products Aren't Working

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: হাজার একটা বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে ত্বকের পরিচর্যা করতে তাও ত্বকে চুলকানি দেখা যাচ্ছে, ত্বক অকালে বুড়িয়ে যাচ্ছে। এসব কেন হচ্ছে জানেন? এসবের পেছনে আপনার বদভ্যাস নেই তো? অনেকের গাল, থুতনি চেপে ধরে থাকার অভ্যাস থাকে। হাতের আঙুলে অসংখ্য পরিমাণে জীবাণু থাকে তা ত্বকে লাগালে ত্বকের সংক্রমণ হয়। হাত না পরিষ্কার করে মুখে হাত লাগালে ব্রণ, চুলকানির সমস্যা দেখা যায় (Skin Care)।

কোন কোন বদভ্যাসের কারণে ত্বকের সমস্যা দেখা যায়?

ফোনের স্ক্রিনে প্রচুর পরিমাণ জীবাণু, ময়লা, তেল থাকে। ফোনের রিসিভার একটানা চেপে ধরে থাকলে ফোনের স্ক্রিন থেকে জীবাণু ত্বকে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে। তাই ফোনের স্ক্রিন নিয়মিত পরিষ্কার করা দরকার। দীর্ঘ সময় ধরে একটানা ফোনের স্ক্রিন গালে চেপে ধরে থাকবেন না (Skin Care)।

  • অনেকে স্নানের পর চুল ভালো করে মোছেন না। ভিজে চুলে ঘুমোতে গেলে বালিশ ভিজে যায়। তাতে ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস জন্মায়। এতে খুশকি, ত্বকের সমস্যা দেখা যায়।
  • ত্বক স্পর্শকাতর হলে বারবার মুখ ঘষলে ত্বকের রক্ষাকবচ নষ্ট হয়ে যায় (Skin Care)।
  • মাথার বালিশের ঢাকা নিয়মিত পরিষ্কার করা দরকার। কারণ অপরিষ্কার মাথার বালিশের ঢাকায় ময়লা, তেল, ঘাম জমে জীবাণু জন্মায় যার থেকে ত্বকের সংক্রমণ হয়।
  • খুব গরম জলে স্নান করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যায়। ত্বকের স্বাভাবিক টানটান ভাব নষ্ট হয়ে যায়।
  • দীর্ঘ সময় ধরে একটানা স্মার্টফোন ব্যবহার করলে স্ক্রিনের নীল আলোর স্পর্শে ত্বকে ফাইন লাইনস দেখা যায়।
  • এক্সপায়েরি ডেটের মেয়াদ ফুরিয়ে গেলে সেই সব বিউটি প্রোডাক্ট ব্যবহার করলে তার থেকে ত্বকের সংক্রমণ হয় (Skin Care)।