চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: টেক জায়েন্ট স্যামসঙ তাদের লেটেস্ট Samsung Galaxy Watch8-এ এনেছে একেবারে নতুন এবং ইন্ডাস্ট্রি-ফার্স্ট অ্যান্টিঅক্সিড্যান্ট ইন্ডেক্স ট্র্যাকিং ফিচার। এই ফিচার এতদিন শুধু ল্যাবরেটরিতে মিলত। বহু বছরের গবেষণার পর এই প্রযুক্তিকে সাধারণ ব্যবহারকারীর জন্য উপযোগী করে তুলতে সক্ষম হয়েছে স্যামসঙ। এটি এমন এক ফিচার যা শরীরে পুষ্টিতে ঘাটতি আছে কিনা এবং কত পরিমাণে রয়েছে তা সরাসরি ট্র্যাক করতে সাহায্য করবে—যা এতদিন পর্যন্ত ফিটনেস ব্যান্ড বা স্মার্টওয়াচে পাওয়া যেত না।
[আরও পড়ুন: কোনও দিকে না তাকিয়ে নিজেদের সেরাটা দাও, ডেম্পোর ফুটবলারদের বার্তা মহেশের]
স্যামসাংয়ের নতুন অ্যান্টিঅক্সিডেন্ট ইন্ডেক্স ফিচারটি ব্যবহারকারীর কীসে পুষ্টিগত ঘাটতি আছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সুপারিশ অনুযায়ী বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে ফল জানাবে। ফলে ব্যবহারকারী এক দিনের পরিবর্তে দীর্ঘমেয়াদি খাদ্যাভ্যাসের প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। সেন্সরটি হার্ডওয়্যার ভ্যারিয়েশন, হাতের অবস্থান এবং ত্বকের আলোর বৈশিষ্ট্যর সঙ্গে মিলিয়ে ক্যালিব্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করতে সক্ষম। বিশেষভাবে আঙুলের ছাপ নেওয়ার কারণে এটি মেলানিন ইন্টারফেরেন্স ও হিমোগ্লোবিন স্ক্যাটারিং-এর প্রভাবও এড়াতে সক্ষম (Samsung Watch8)।
এই অ্যান্টিঅক্সিড্যান্ট ডেটা গ্যালাক্সি ওয়াচ৮-এর বাকি হেলথ ফিচারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে। ফলে সব মিলিয়ে এটি ব্যবহারকারীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে সার্বিক ধারণা দেয়। এই ফিচারটি তৈরি করতে তাদের Samsung Medical Center-এ শতাধিক অংশগ্রহণকারীর উপর পরীক্ষা চালানো হয়েছে এবং CERT-স্টাইল ভ্যালিডেশন ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। ফিচারটি মূলত মিনিয়েচারাইজড স্পেকট্রোস্কোপি সেন্সর প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ত্বকের নীচে থাকা ক্যারোটিনয়েড ঘনত্ব মাপা হয়।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ও স্যামসাং মেডিক্যাল সেন্টার-এর বিশেষজ্ঞরা গবেষণায় যুক্ত ছিলেন। গবেষণা শুরু হয় ২০১৮ সালে (Samsung Watch8)।