চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নানান রকম নামি-দামি ব্র্যান্ডের রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্টস ব্যবহার করেও মিলছে না সুরাহা? কিছুতেই ভ্যানিশ হচ্ছে না ত্বকের দাগছোপ। হাতের নাগালের মধ্যে রয়েছে সমাধান। রান্নার প্রধান উপকরণ হল আলু। বাঙালির খাবারে আলু ছাড়া চলে না। রাষ্ট্রসংঘের সাধারণ সভা ২০২৩ সালে ৩০ মে দিনটিকে আন্তর্জাতিক আলু দিবস হিসাবে ঘোষণা করেছে। গোটা বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া খাদ্যর তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে আলু। আলুর রসে লুকিয়ে আছে অব্যর্থ ওষুধ। ত্বকের যাবতীয় দাগছোপ দূর হয়ে ইভেন টোন ফিরে পেতে মুখে লাগান আলুর রস। দাগছোপ, ব্রণর দাগ, ত্বকের স্বাভাবিক রঙ কালো, ফ্যাকাসে হয়ে গেলে ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ আলুর রসে মিলবে সমাধান (Potato Juice for Skin)।
আরও পড়ুন: Kolkata to clear illegal footpath: ৫ ফুটের বেশি নয়!’ ফুটপাথ নিয়ে সাফ বার্তা ফিরহাদ হাকিমের
ত্বকের জন্য কতটা উপকারী আলুর রস
১) ভিটামিন সি সমৃদ্ধ আলুর রস মেলানিন পিগমেন্টের নিঃসরণ কমায়। ত্বকের কালো হয়ে যাওয়া আটকায় আলুর রস। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে।
২) আলুর রস লাগিয়ে রাখলে ত্বকের দাগছোপ দূর হয়। আলুর রসে প্রচুর পরিমাণে উৎসেচক থাকে যা ত্বকের নতুন করে কোষ তৈরিতে সাহায্য করে। মরা কোষ দূর করে।
৩) ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে আলুর রসে যা ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে ত্বককে। ফ্রি র্যাডিকেলসের হাত থেকে বাঁচায়। ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়।
৪) আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট তাই ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। বলিরেখা, রোদে পুড়ে লালচে হয়ে গিয়ে ও ব্রণর কারণে হওয়া কালো দাগছোপ দূর করে।
৫) ত্বক লালচে হয়ে গিয়ে চুলকোতে থাকলে আলুর রসে মিলবে আরাম। ত্বককে আর্দ্র রাখে ভেতর থেকে।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
ত্বকের পরিচর্যায় কীভাবে আলুর রস ব্যবহার করবেন
১) ভিটামিন সি, পটাশিয়াম ও উৎসেচক থাকে আলুর রসে। তাই চোখের তলায় কালি ও ফোলা ভাব দূর করে। একটা মাঝারি আলু খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে পরিষ্কার কাপড়ে মুড়ে চোখের তলায় রেখে দিন। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। শুকনো করে নিন।
২) ত্বকের কালো দাগছোপ দূর করে স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে একটা মাঝারি আলু খোসা ছাড়িয়ে ভালো করে বেটে পেস্ট তৈরি করে নিন। টক দই ফেটিয়ে নিন পেস্টের মধ্যে। গলায় ও মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে মুখ ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। নিয়মিত করলে ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে পাবেন (Potato Juice for Skin)।
৩) ব্রণর দাগের ওপর আলুর টুকরো লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে দিন। ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। নিয়মিত করলে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। ব্রণর সমস্যা দূর হয়।
৪) আলু সেদ্ধ করে চটকে নিন। মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ২০ মিনিট রেখে মুখ ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। নিয়মিত করলে ত্বক নরম ও মসৃণ হবে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে (Potato Juice for Skin)।