ad
ad

Breaking News

Peanut Shells

পা ও গোড়ালি ফেটে চৌচির? নামী ক্রিম নয়, সমাধান লুকিয়ে ফেলে দেওয়া খোসাতে

পা ও গোড়ালি ফাটা রোধ করতে প্রথমেই সঠিক পরিচর্যা করা জরুরি।

peanut-shells-remedy-for-cracked-heels-winter-skincare

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: শীতের রুক্ষতার স্পর্শ লেগেছে আপনার শরীরে? তেল, ক্রিম, ময়েশ্চারাইজারের ছোঁয়ায় ত্বক প্রাণ ফিরে পেলেও শীতে অনেকেরই সমস্যা পা ও গোড়ালি ফাটা। রুক্ষ ও শুষ্ক ঠান্ডা বাতাসের জন্য আর ঠিকমতো পা পরিষ্কার না করার জন্য পা ফাটে। তাই পা ও গোড়ালি ফাটা রোধ করতে প্রথমেই সঠিক পরিচর্যা করা জরুরি (Peanut Shells)।

শীতের নরম রোদ গায়ে মেখে অনেকেই খোলা শুদ্ধ চিনেবাদাম খেতে ভালবাসেন। খাওয়া হয়ে হেলে বাদামের খোলা ফেলে দেন। সেই বাদামের খোলার সাহায্যেই ফাটা রোধ করা যাবে। বাজারচলতি নানান রকমের রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট নয় ঘরোয়া উপাদানের সাহায্যেই পা ও গোড়ালি ফাটা রোধ করা সম্ভব।
চিনেবাদামের খোলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, ময়েশ্চারাইজিং গুণাবলী ও প্রাকৃতিক তেল থাকে যা পা ও গোড়ালির ফেটে চৌচির হয়ে যাওয়া ত্বক নরম ও মসৃণ করে এবং ময়েশ্চারাইজ করতে সাহায্য করে (Peanut Shells)।

কী করবেন?

চিনেবাদামের খোলা ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিন। ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে মধু, নারকেল তেল আর দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ৫-৭ মিনিট ঈষদুষ্ণ গরম জলে পা ভিজিয়ে রাখুন। ভালো করে পায়ে চিনেবাদামের ফুট মাস্ক লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। পায়ে ময়েশ্চারাইজার লাগান। মোজা পরে থাকুন। মরা কোষ দূর করে প্রাকৃতিক এই ফুট মাস্ক পায়ের ত্বক ভালো রাখতে সাহায্য করে (Peanut Shells)।