ছবি : সংগৃহীত
Bangla Jago Desk : বিরিয়ানি বলুন চাই পোলাও, কেশর ছাড়া এই দুই খাবারের স্বাদ অসম্পূর্ণ। তাই যত দামী হোক না কেন বাড়িতে বিরিয়ানি বা পোলাও হলেই আনা চাই কেশর। বলে নাকি দুধ বা জলের মধ্যে কেশর ফেলে দেখলে তবেই বোঝা যায় কোন কেশর আসল। যে কেশর যত বেশি হলুদ হবে সেই কেশর তত বেশি খাঁটি হবে। কাশ্মীরের দুর্গম পার্বত্য এলাকায় চাষ হয় কেশরের। কেশরের মান নির্ভর করে আবহাওয়ার উপর। আবহাওয়া যত অনুকূল হবে কেশরের মান তত ভালো হবে। কেশর কেবল রঙে নয়, স্বাদেও অসাধারণ। রান্নায় কেশর দিলে রান্নার স্বাদ আরও বহু গুণ বৃদ্ধি পায়। চিকিৎসকরা বলছেন কেশরে কেবল রং ও স্বাদে নয়, শরীরের পক্ষেও ভালো।
১। কেশর খেলে স্মৃতি শক্তি বাড়ে। বাচ্চাদের তাই কেশর দুধ খাওয়ানো হয়। কেশরে রয়েছে ক্রোসেটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট। সামান্য কেশর সারারাত জলে ভিজিয়ে তা সকালে উঠে খেয়ে নিতে পারেন আপনি। তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী।
[ আরও পড়ুন – Lifestyle: ব্রকোলি তো শীতের সবজি, কিন্তু জানেন কী গরমেও কেন খাবেন এই সবজি?]
২। প্রিয়ডের সময় অনেকে মহিলারাই আছেন যাদের পেটে সাংঘাতিক যন্ত্রণা করে, তারা এই কেশর ভেজানো জল খেয়ে দেখতে পারেন। হরমোনের ভারসাম্য রক্ষা করে কেশর জল।
৩। কেশর ত্বকের জেল্লা ফিরিয়ে আনে। ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি, কালো দাগ এই সমস্ত দূর করতে সক্ষম। ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে কেশর।
[ আরও পড়ুন – Miyazaki Mango : এক কেজি আমের দাম ৩ লাখ টাকা! এর এমন কী বিশেষত্ব আছে?]
৪। কেশর খেলে আপনার বিপাক ক্রিয়া তাড়াতাড়ি হয়। তাই কেশর খেলে আপনার ওজন কমে অনেকাংশে।
৫। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কেশর, এমনকি আপনার দৃষ্টি শক্তির ক্ষেত্রেও কেশরের কেশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।