সংগৃহীত
Bangla Jago Desk: অফিসে কাজের টেনশন, কখনও আবার বাড়িতে অশান্তি, কেরিয়ারের সমস্যা, প্রেমিক বা প্রেমিকাকে সঙ্গে সমস্যা, এই সবকিছু হলেই অনেকে একটার পর একটা সিগারেটে টান মেরে ধোঁয়া বের করতেই থাকে। ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক তা জানার পরও ধূমপান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননা অনেকে।
[ আরও পড়ুন: ‘Mirzapur 3’: পূর্বাঞ্চলের দখল এবার কার,ট্রেলারেই ঝড় তুলল ‘ মির্জাপুর ৩’]
ধূমপান কেবল যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা নয়, ক্ষতি করে আপনার দাঁতেরও। কেবল যে সিগারেট বিড়ি খেলেই দাঁতের ক্ষতি হয় এমনটা নয়, তামাকজাত যে কোনও পদার্থ খেলেই আপনার দাঁতের ক্ষতি হয়। কিন্তু ধূমপানের নেশা ছাড়তে না পারলে দাঁতের যত্ন কিভাবে নেবেন তা জানুন।
১. দাঁতের যত্ন নিতে চাইলে হাতে বেশ খানিকটা সময় নিয়ে আপনাকে দাঁত মাজতে হবে। একবার নয়, ডাক্তাররা বলেন দু বেলা করে দাঁত মাজুন। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা তো জরুরি রাতে ঘুমোতে যাওয়ার আগেও দাঁত মাজা দরকার। যারা দিনে ঘন ঘন ধূমপান করেন তাদের জন্য এই নিয়ম মেনে চলা প্রয়োজন।
২. বর্তমানে নানা ধরনের টুথপেস্ট পাওয়া যায় বাজারে। কোনটি দাঁতের পক্ষে ভালো আর কোনটি ভালো নয় তার হিসেব না করেই আমরা যে কোন একটা টুথপেস্ট উঠিয়ে নি বাজার থেকে। কিন্তু সবসময় মনে রাখতে হবে ফ্লুওরাইড দেওয়া টুথপেস্ট সবসময় ব্যবহার করা দরকার আপনার।
৩. সারা দিনে অন্তত দুবার অ্যান্টিব্যাক্টিরিয়াল মাউথওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে ফেলতে হবে আপনাকে। এতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, এবং দাঁতের উপরে জমে থাকা জীবাণুর স্তরও সরে যায়। যারা রোজ ধূমপান করেন তারা অতি অবশ্যই চেষ্টা করবেন যেন ধূমপান করার পর কুলকুচি করা যায়।
৪.বছরে দুবার আপনার দাঁতের ডাক্তার দেখানো উচিত। যারা বেশি করে ধূমপান করেন তারা বেশি করে যান দাঁতের ডাক্তারের কাছে দাঁত চেকআপের জন্য।