ad
ad

Breaking News

food

পুজোয় দেদার খাওয়া দাওয়া কারণে ওজন বেড়ে গিয়েছে? চটজলদি ওজন কমাতে চান, অবশ্যই খাবারের পাতে রাখুন এই জিনিস

বাঙালিদের কাছে দুর্গা পুজো মানেই প্যান্ডেল হপিং, জমিয়ে আড্ডা দেওয়া, দেদার খাওয়া দাওয়া। পুজোর মধ্যে বাইরের খাবার এতো খেয়েছেন যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটা দেখাচ্ছে।

If you want to lose weight fast, definitely keep this thing in your food

Bangla Jago Desk: বাঙালিদের কাছে দুর্গা পুজো মানেই প্যান্ডেল হপিং, জমিয়ে আড্ডা দেওয়া, দেদার খাওয়া দাওয়া। পুজোর মধ্যে বাইরের খাবার এতো খেয়েছেন যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটা দেখাচ্ছে। এখন চিন্তায় দিন কাটছে না? কিভাবে রোগা হবেন আপনি? এর চাবিকাঠি লুকিয়ে রয়েছে আপনার রান্না ঘরেই। কিছু কিছু মশলা ও পাতা রয়েছে যা খেলে রোগা হওয়া যায়। যারা রান্নার স্বাদ বাড়াতে সক্ষম তারাই ওজন কমাতেও সক্ষম। ভাবছেন কি এমন পাতা বা মশলা? দক্ষিণ ভারতে প্রায় সব রান্নাতেই কারি পাতার প্রচলন আছে। যদি চটজলদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই খাবারের পাতে প্রতিদিন রাখতে পারেন কারিপাতা। কিভাবে কারি পাতা খাবেন? 

[আরও পড়ুনঃ বাংলাজুড়ে কার্নিভালের আয়োজন,বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংস্কৃতিক উপস্থাপনা  

প্রতিদিন সকালে উঠে খালি পেটে খেয়ে নিতে হবে ৩ থেকে ৪ টি পাতা। এই পাতা খেলে শরীরের মেদ ঝড়ে যায় তাড়াতাড়ি। ফলে বিপাক হারের ক্ষেত্রে ভীষণ উপযোগী এই পাতা। কারিপাতার মধ্যে রয়েছে কার্বাজোল অ্যালকালয়েড নামক এক প্রকার যৌগ। যা ওজন কমাতে সদর্থক ভূমিকা পালন করে। জেনে নিন কারি পাতা খেলে কি কি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

১। যাদের পেটের সমস্যা রয়েছে তারা অবশ্যই মাঝে মধ্যে খেয়ে নিন কারি পাতা। আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারে কারিপাতা।

২। যারা অন্তঃসত্ত্বা তারদের বমি বমি ভাব থাকাটা স্বাভাবিক। কারি পাতা খেলে গ্যাস অম্বল বা বমি ভাব থেকে রেহাই পাওয়া যায়।

৩। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারিপাতা। শর্করার মাত্রা কমে গেলে দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা যায়। যাদের ডায়াবেটিস রোগ আছে তাঁদের ক্ষেত্রেও কারিপাতা খাওয়া খুবই উপযোগী।

৪। কারিপাতা অ্যান্টিসেপ্টিক এর কাজ করে। ত্বকে যদি কোন রকম সংক্রমণ হয় অথবা যদি শরীরে কোন অ্যালার্জির সৃষ্টির তাহলে খেতে পারেন কারিপাতা।