ad
ad

Breaking News

'sleeping disorder'

ঘুম হচ্ছে না ঠিকঠাক তাহলে কি আপনার ‘স্লিপিং ডিসঅর্ডার’ হল? কিভাবে বুঝবেন জানুন

অতিরিক্ত কাজের চাপ, সংসারের চিন্তা, কাজ ঠিক সময় জমা দেওয়ার তাগিদ এই সব কিছুর জন্য অনিদ্রা জনিত সমস্যা দেখা যায় অনেকের

If you are not sleeping well, do you have a 'sleeping disorder'

সংগৃহীত

Bangla Jago Desk: অতিরিক্ত কাজের চাপ, সংসারের চিন্তা, কাজ ঠিক সময় জমা দেওয়ার তাগিদ এই সব কিছুর জন্য অনিদ্রা জনিত সমস্যা দেখা যায় অনেকের। আবার অনেকের দীর্ঘক্ষণ ঘুমনোর পরেও সারাদিন ধরে ঘুম পায়। চিকিৎসকদের মতে এই লক্ষণ মোটেই শুভ নয়। দীর্ঘক্ষণ আরামদায়ক ঘুমের পরেও যদি আপনার ঘুম পাচ্ছে দিনের বেলাতেও কিংবা শরীরে প্রচণ্ড ক্লান্তি অনুভব হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ঘাটতি হচ্ছে। এই ঘুমের সমস্যা কে ডাক্তারি ভাষায় বলা হয় ‘স্লিপিং ডিসঅর্ডার’।

[ আরও পড়ুন: Shahrukh and Srijit: বিশ্বজয়ীদের সেলিব্রেশনে শামিল শাহরুখ থেকে সৃজিত, সোশ্যাল মিডিয়ায় কি জানালেন তারকারা

কি কি লক্ষণ দেখলে বুঝবেন দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়ার সমস্যা, সারাক্ষণ একটা ক্লান্তি ভাব, মাঝরাতে মাঝে মধ্যে ঘুম থেকে জেগে ওঠা, ঘুমের মধ্যে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম না আসার সমস্যা এই সব কিছু হলে বুঝবেন আপনার সমস্যা হচ্ছে যার নাম ‘স্লিপিং ডিসঅর্ডার’। আর কি কি হলে বুঝবেন যে আপনার ‘স্লিপিং ডিসঅর্ডার’ এর মত সমস্যা আছে?   

১) সারাক্ষণ যদি তেলে ভাজা খেতে থাকেন  তাতে ঘুমের ব্যাঘাত ঘটবে। স্বাস্থ্যকর খাবারের প্রতি তাকালেও ইচ্ছে করছে না খেতে, কেবল খেয়ে নিচ্ছেন ভাজাভুজি। তাহলেই বুঝবেন লক্ষণ খারাপ।  

২) যদি ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার শরীরে কিছু একটা ঘাটতি হচ্ছে।

৩) মাঝে মধ্যেই কথা ভুলে যাচ্ছেন। ঘুমের মধ্যে সমস্যা হলেই এই ক্ষতি হতে পারে আপনার। ঘুম ঠিক মত না হওয়ার কারণে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মাথার যন্ত্রণাও ঘুমের অসুখের লক্ষণ হতে পারে।

৪) ঘুম ঠিক মত না হলে মানসিক চাপ বাড়তে বাড়তে তার প্রভাব পড়ে পেটের উপরেও। ঘন ঘন কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়া, পেটে ব্যথা, হজমে অসুবিধার মতো খুব ঘন ঘন হতে দেখা যায়।