ad
ad

Breaking News

street food

রাস্তায় সুস্বাদু খাবার খেলেই অম্বল বা বদহজমের সমস্যা? জানুন ঘরোয়া উপায়ে সমস্যা দূর করার টোটকা

অফিস থেকে বাড়ি ফেরার পথে চোখের সামনে তেলেভাজা দেখে নিজেকে সামলে রাখতে পারছেন না তো? অনেকেই আছেন যারা পারেন নিজেকে সামলাতে আবার অনেকেই আছেন যারা পারেন না।

Heartburn or indigestion after eating delicious food on the street

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: অফিস থেকে বাড়ি ফেরার পথে চোখের সামনে তেলেভাজা দেখে নিজেকে সামলে রাখতে পারছেন না তো? অনেকেই আছেন যারা পারেন নিজেকে সামলাতে আবার অনেকেই আছেন যারা পারেন না। ওজন নিয়ে অত্যধিক মাত্রায় যাঁরা সচেতন, ভাজাভুজি থেকে শতহস্ত দূরে থাকা চেষ্টা করেন। তবে সবসময় এমনটা হয়ে ওঠেনা। তাই বলে কি মনে ভয় নিয়ে খাবেন চপ, শিঙাড়ায় মতো ভাজাভুজি। মাঝে মধ্যে তেলে ভাজা খাওায়ায় যায়, কিন্তু এমন কি করলে তেলেভাজা খেলেও গ্যাস অম্বলের মতো সমস্যা হবেনা। শুধু গ্যাস অম্বল নয়, হবেনা কোলেস্টেরল, বদহজমের মতো সমস্যা। 

[আরও পড়ুনঃ পাহাড়, নদী ও চা বাগান, পুজোর ছুটিতে পৌঁছে যান মানাবাড়ি 

১) অতিরিক্ত ভাজাভুজি খাওয়া হয়ে গেছে পেটে আর জায়গা নেই? একমাত্র এর সমাধান করতে পারবে জল। খাওয়ার ৩০ থেকে ৪০ মিনিট পর এক পাত্রে ঈষদুষ্ণ গরম জল নিয়ে তাতে চুমুক দিন। এই জল খেলেই শীঘ্রই খাবার হজম হয়ে যাবে আপনার। ফলে কিছুক্ষণের মধ্যে পেটের সমস্যা নিমেষে দূর হয়ে যাবে।

২) তেলেভাজা খাওয়ার পর একমাত্র ভরসা করতে হবে ডিটক্স পানীয়ের উপর। এমন কিছু উপাদান লাগবেনা এই পানিয়ে, শুধু লেবু গোলা জল হলেও হবে। রিচ খাবারের পর যদি এই পানীয় খান তাহলে শরীরের মধ্যে থাকা দুষিত পদার্থ নির্গত হয়ে যাবে।

৩) রিচ খাবার বাইরে থেকে খেয়ে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লে চল্বেনা। একটু ১৫ থেকে ২০ মিনিট হাঁটার অভ্যেস রাখুন খাবার খাওয়ার পর। এতে অবশ্যই তাড়াতাড়ি হজম হবে খাবার। এবং খিদেও খুলবে খুব সহজেই।

এছাড়াও পুজোর আগে যদি তাড়াতাড়ি ওজন কমাতে চাইছেন তাহলেও এই হাটায় কাজে দেবে আপনার।

৪) যে কোনও ধরনের ভারী খাবার খেয়ে তার ১৫ থেকে ২০ মিনিট পর খেয়ে নিতে হবে প্রোবায়োটিক খাবার। এমনকি সবচেয়ে ভালো উপকার হবে দই খেলে।

[আরও পড়ুনঃ Kartik Aaryan: ‘গনপতি বাপ্পা মরিয়া’, গণেশ পুজোয় মেতে উঠেছেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান