Bangla Jago Desk: শরীর ঠিক রাখতে বাইরের খাবারের দিকে ভুলেও তাকান না। বাড়িতেই পাতে রাখছেন ডিম, মাছ, মাংস আর সবজি? জানেন কি আদেও স্বাস্থ্যকর ঘরোয়া খাবার খেলেও পেটের সমস্যা হতে পারে আপনার। জানুন কি ঘরোয়া খাবার খাওয়ার পরেও কখন পেটের সমস্যা হতে পারে। শাকসবজি ধুয়ে না খেলে অথবা সবজি ধোয়ার পর সেটা যদি ভালমত সেদ্ধ করা না হয় তাহলেও পেটের সমস্যা অবধারিত।
ভাত
অনেকেই আছেন যারা ভাত বেশি হয়ে গেলে সেই ভাত পাত্রের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে ১ থেকে ২ দিনের মতো রেখে তারপর খান। এই কাজ একদম সঠিক নয়। এর ফলে ভাতে ব্যাকটেরিয়া জন্মে যেতে পারে। আর এই বর্ষার সময় যতই ফ্রিজে রাখা থাকুক না কেন উষ্ণ ও আদ্র আবহাওয়ায় ভাত নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
ডিম
হাফ বয়েল্ড ডিম খেতে অনেকেই ভালোবাসেন। এই ডিমের কুসুম যেমন থাকে নরম থাকে তেমনি ডিমের সাদা অংশ থাকে একদম নরম। অনেকের এই আধ সেদ্ধ ডিম খেলে পেটে সহ্য হয়না, কারণ আধ সেদ্ধ ডিমের মধ্যে থাকে সালমোনেলা। তাই যাদের পেটে ঘন ঘন সমস্যা হয়, তাদের জন্য এই কাঁচা ডিম খাওয়া মোটেই ঠিক নয়।
কাঁচা দুধ
দুধ খাওয়া ভালো, তবে সেটা যদি প্যাকেটজাত দুধ হয়ে থাকে তাহলে বারবার ফুটিয়ে নিতে হবে সেই দুধ। দুধ বারবার ফুটিয়ে খেলে অনেকেই ভাবেন বারবার ফুটিয়ে নিলে দুধের মধ্যে থাকা প্রোটিন নষ্ট হয়ে যাবে। কিন্তু একদিকে দুধ ফুটিয়ে খেলে দুধের মধ্যে থাকা ব্যাক্টেরিয়া নষ্ট হয়ে যায়।
সব্জি ও ফল
ফল হোক বা সবজি, ভালো করে ধুয়ে খেতে হবে। যে কোন শাক হোক, সেগুলি যেহেতু বাজার থেকে আনা হচ্ছে তাই বারবার ধোঁয়া প্রয়োজন। শাক বাছতেও হবে ভালো করে, নয় শাকের মধ্যে অনেক সময় ছোট পোকা থাকে আর সেই পোকা না দেখতে পেলে রান্না করে নেনে অনেকে। এতে পেটের সংক্রমণ আরও বাড়বে।
মাংস
মাংস বাইরে থেকে এনে ভালো করে ধুয়ে নিতে হবে। কেবল ধুলেই হবেনা, ভালো করে গরম জলে প্রথমে সিদ্ধ করেও নিতে হবে। উচ্চ তাপমাত্রায় মাংসের মধ্যে থাকা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়।