ad
ad

Breaking News

Heart Disease Risk

প্রবল গরম ও বৃষ্টিতে লাফিয়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, চাঞ্চল্যকর তথ্য

আবহাওয়াবিদরা জানান, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও পশ্চিমী ঝঞ্ঝার মিলিত প্রভাবে উত্তর ভারত ও বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে

Heart Disease Risk Extreme Weather Swings Raise

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সাম্প্রতিক সময় ভারতে অদ্ভুত রকম ভাবে আবহাওয়ার খামখেয়ালিপোনা দেখা যাচ্ছে বছরের অধিকাংশ সময়। একই সময় দেশের কোনো প্রান্তে যখন তাপপ্রবাহ চলছে তখনই অপর প্রান্ত প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানান, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও পশ্চিমী ঝঞ্ঝার মিলিত প্রভাবে উত্তর ভারত ও বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আবার একইসময় উত্তর পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলম, কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, আন্ধ্রা প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারে প্রবল বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। গোটা বিশ্বে জলবায়ুর পরিবর্তন এরজন্য দায়ী। প্রশান্ত মহাসাগরে এল নিনো ও লা নিনার প্রভাবে আবহাওয়ার খামখেয়ালি মেজাজ দেখা যাচ্ছে ভারতে। এল নিনোর প্রভাবে সমুদ্রের জল গরম হচ্ছে। গরম, রুক্ষ ও শুষ্ক আবহাওয়া দেখা দিচ্ছে ভারতে। লা নিনার প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। এছাড়াও হিমালয়ের বরফ গলার প্রভাব পড়ছে আবহাওয়ার ওপর। বর্তমানে বিশ্বের সবচেয়ে গরম তাপমাত্রাওয়ালা ৫০টি শহরের মধ্যে অর্ধেকের বেশি শহরই রয়েছে ভারতে। আবহাওয়ার খামখেয়ালিপোনার সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে শরীরের ওপরও।

মধ্যবয়সী ও বয়স্কদের মধ্যে তাপপ্রবাহ, প্রবল শৈত্যপ্রবাহ আর ভারী বৃষ্টির মতো আবহাওয়ার খামখেয়ালিপোনার কারণে বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। চিনের ১৫৭টি শহরে মধ্যবয়সি ও বয়স্কদের মধ্যে আবহাওয়ার খামখেয়ালির কী প্রভাব পড়ছে তা নিয়ে গবেষণা চালানো হয়। অন্য ১ পৃথক গবেষণায় দেখা গেছে, আবহাওয়ার খামখেয়ালি মেজাজের পাশাপাশি একাকীত্ব হার্টের অসুখ ডেকে আনছে। একাকীত্বর কারণে বাড়ছে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি। এতে বাড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। American Heart Association জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। একাকীত্বর কারণে বাড়ছে ভালভুলার হার্ট ডিজিজ। এই অসুখে হার্টের ৪টি ভালভ বা ধমনীর মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত শুধু আমেরিকায় ৪ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজে আক্রান্ত হয়ে। এর মূল কারণ একাকীত্ব। গবেষণায় দেখা গেছে, একাকীত্বর কারণে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি বাড়ে ১৯%। নির্দিষ্ট করে বললে aortic valve stenosis এর ঝুঁকি বাড়ে ২১% আর mitral valve regurgitation অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ২৩%। একাকীত্বর সঙ্গে দোসর হয়ে অনিয়ন্ত্রিত আলসে জীবনযাপন, ধূমপান ও মদ্যপানের অভ্যাসও বাড়িয়ে তুলছে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি।

এদিকে, চিনের Xiamen University এর গবেষক ডক্টর ইয়া ফাঙ্গের নেতৃত্বে গবেষকরা যে গবেষণা চালান সেই গবেষণায় দেখা গেছে, প্রবল গরমে বেশি কাহিল হন বয়স্ক, ধূমপায়ীরা আবার প্রবল ঠান্ডায় বয়স্কদের পাশাপাশি বেশি কাহিল হন স্থুলকায় ব্যক্তিরা। প্রবল বৃষ্টিতে আবার গ্রামাঞ্চলের মানুষের পাশাপাশি মধ্যবয়সি, বয়স্ক ও অবিবাহিতরা বেশি অসুবিধার মধ্যে পড়েন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে American Journal of Preventive Medicine নামক জার্নালে। চিনা গবেষকদের করা গবেষণায় দেখা গেছে, সর্বোচ্চ তাপমাত্রার পারদ ১০০.৪ ডিগ্রি ফ্যারেনহাইট বেশি হলে হার্টের ওপর সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়ে। প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১১২৮ জনের মধ্যে হার্টের অসুখ হচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপোনার কারণে। প্রবল গরমের কারণে দেহের সার্বিক তাপমাত্রা ও রক্ত সঞ্চালনে ব্যাহত হয়। গরম বাড়লে ৩.০৪৪% বাড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। অন্যদিকে, প্রবল ঠান্ডায় একেকটা ঠান্ডার দিন বাড়লে ০.১১০% বাড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। প্রবল বৃষ্টিতে ১.৬২০% বাড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি।