গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: অসাধ্য সাধন করেছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-র অর্গানিক কেমিস্ট্রি বিভাগের সাম্মানিক অধ্যাপক উদয় মৈত্রর নেতৃত্বে একদল বিজ্ঞানী। বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে গবেষক দল কম খরচে অভিনব সাশ্রয়ী মূল্যের কাগজের তৈরি সেন্সর তৈরি করেছেন যা খুব সহজে বিটা গ্লুকোরোনিডেস নামক উৎসেচক চিহ্নিত করতে পারে। এই উৎসেচক লিভারের ক্যানসারের অন্যতম বায়োমার্কার।
আমাদের শরীরে সুগার অ্যাসিড গ্লুকোরোনিক অ্যাসিড তৈরি হয় যা অনেক ক্ষতিকারক বা টক্সিন উপাদানের সঙ্গে মিশে শরীর থেকে বেরও হয়ে যায়। অনেক টক্সিন পদার্থর কারণে ক্যানসারও হয়। শরীরে বিটা গ্লুকোরোনিডেস নামক উৎসেচকের মাত্রা বেড়ে গেলে তা শুধু লিভারের ক্যানসারের ঝুঁকিই বাড়ায় না, বাড়িয়ে তোলে কোলোন, প্রস্টেট, কিডনির ক্যানসারের মতো আরও নানান রকমের মারণ রোগের আশঙ্কাও। এমনকি, ইউরিনারি বা মুত্রনালীর সংক্রমন ও এইডস রোগের জন্যও দায়ী এই উৎসেচক (Cancer Detection)।
আইআইএসসির বিজ্ঞানীরা ২,৩-ডিএইচএন নামক রাসায়নিক যৌগ গ্লুকোরনিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে জেল তৈরি করেন। বিটা গ্লুকোরোনিডেস নামক উৎসেচকের প্রভাবে শর্করার তৈরি মাস্ক আলাদা হয়ে যায় ২,৩-ডিএইচএন নামক পদার্থ। এই পদার্থ তারপর অ্যান্টেনার মতো কাজ করে সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়। শক্তি থেকে টেরবিয়াম আয়ন তৈরি হয় বলে জানান আইআইএসসির বিজ্ঞানী অনন্যা বিশ্বাস ও উদয় মৈত্র। তাঁরা আরও বলেন, এর থেকে সবুজ রঙের জোরাল আলো বের হয়।
লিভারে থাকা কোলেস্টেরল থেকে তৈরি হয় Bile Salt যা ফ্যাট হজম করতে সাহায্য করে। বাইল সল্ট, টেরবিয়ামের মতো ধাতুর আয়ন ও অ্যান্টেনা নামক আলো শুষে নেওয়া পদার্থ মিলে ন্যানো ফাইব্রোয়াস স্ট্রাকচার তৈরি হয় যার থেকে জোরাল আলো বের হয়। ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কম খরচে স্মার্ট পেপার বেসড সেন্সর তৈরি করা সম্ভব হয়েছে। পেপার বা কাগজটি জেল দিয়ে কোট করা বা ঢাকা। শুকনো হওয়ার পর এটি জেরোজেলে পরিণত হয়েছে। সহজে ব্যবহারের জন্য বিজ্ঞানীরা জেলকে পেপার ডিস্কের ওপর কোট করে দিয়েছেন। উৎসেচক আছে এমন নমুনার সংস্পর্শে এসে কাগজের সেন্সর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আরও বেশি পরিমাণে জ্বলজ্বল করে ওঠে (Cancer Detection)।