ad
ad

Breaking News

Hair

বায়ুদূষণে চুল নষ্ট?, ক্যাস্টর অয়েল ম্যাসাজে কী হয় জানেন

পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যা বায়ুদূষণ সৃষ্টিকারী পিএমের সঙ্গে সম্পর্কিত তা চুলের গুণমান নষ্ট করে। বাতাসে থাকা ধূলিকণা চুলের ফলিকলস নষ্ট করে দেয়।

Air pollution damages hair? Know what happens with castor oil massage

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: মৌ বসু: দিন কে দিন বাড়ছে বায়ুদূষণ। ক্রমবর্ধমান দূষণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছে। মানুষ বিষাক্ত বায়ুতে নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছে। বায়ুর মান খারাপের কারণে স্বাস্থ্যর মারাত্মক ক্ষতি হচ্ছে। বায়ুদূষণে আমাদের ত্বক ও চুলের ক্ষতি হচ্ছে। বায়ুদূষণের কারণে হওয়া চুলের ক্ষতি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ একটি গবেষণা চালায়।

সেখানে বলা হয়েছে, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যা বায়ুদূষণ সৃষ্টিকারী পিএমের সঙ্গে সম্পর্কিত তা চুলের গুণমান নষ্ট করে। বাতাসে থাকা ধূলিকণা চুলের ফলিকলস নষ্ট করে দেয়। খুশকি ও মাথার তালুর সংক্রমণ ঘটে বায়ুদূষণ। অতিরিক্ত দূষণের কারণে মাথার তালুতে ছত্রাকের সংক্রমণ হয়। খুশকির সমস্যার পাশাপাশি চুলের গোড়া ফেটে যায়। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই শীতে খারাপ বাতাসের মধ্যে ঘরে বাইরে চুলের যত্ন নিতে কিছু জিনিস মাথায় রাখা জরুরি—-

১) পুষ্টিগুণে ভরপুর ক্যাস্টর অয়েল। চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী ওষুধিগুণে সমৃদ্ধ এই তেল। এতে আছে রিসিনোলেইক অ্যাসিড যা চুলকে প্রাকৃতিক ভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করে। চুল ফেটে গিয়ে পড়ে যাওয়া আটকায়। ভিটামিন ই আছে বলে ক্যাস্টর অয়েল চুলকে নরম ও মসৃণ করে।

২) শীতের সময় চুল রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণসম্পন্ন ক্যাস্টর অয়েল চুল ও মাথার তালুর স্বাস্থ্য ভালো রাখে।

৩) শীতে খুশকি হয় বেশি তাই নিয়মিত ক্যাস্টর অয়েল লাগালে চুল মজবুত হয়। খুশকি দূর হয়। কারণ ক্যাস্টর অয়েলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল গুণ।

৪) শীতে চুলকে পুষ্টি জোগায় ক্যাস্টর অয়েল। চুলের গোড়া মজবুত করে। চুলের বৃদ্ধি ঘটায়।

৫) শীতে রুক্ষ ও শুষ্ক চুল প্রাণ ফিরে পায় ক্যাস্টর অয়েল লাগালে। চুল আর্দ্র থাকে। চুলে ময়েশ্চারাইজ জোগায় এই তেল। চুলকে নরম ও মসৃণ করে।

৬) শীতে অনেকেরই মাথার তালুতে ছত্রাকের সংক্রমণ হয়। মাথা চুলকোয়। এসব সমস্যার সমাধান করে ক্যাস্টর অয়েল। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ থাকে বলে মাথার তালুতে হওয়া সংক্রমণ দূর হয়।