ad
ad

Breaking News

Rimetia Romania

দিনে দু’বার সূর্যোদয়! বিশ্বের এই অদ্ভুত গ্রামটির কোথায় জানেন?

নামটা যেমন ভারী সুন্দর, তেমনই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম।

Rimetia Romania: Where the Sun Rises Twice

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: এই পৃথিবীর অনেক কিছু আমাদের অজানা, অচেনা। যেমন, সূর্যোদয়ের কথা বললেই লোকে ভাবে প্রতিদিন নির্দিষ্ট সময় সূর্যোদয়ের কথা। কিন্তু এই বিশ্বে এমন এক জায়গা রয়েছে যেখানে দিনে ২ বার সূর্যোদয় হয়। ইউরোপের দেশ রোমানিয়ার আলবা কাউন্টিতে ছবির মতো সুন্দর সাজানো গোছানো ছোট্ট গ্রাম হল রিমেতিয়া। নামটা যেমন ভারী সুন্দর, তেমনই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম (Romanian Village)।

ট্রান্সিলভেনিয়া অঞ্চলের এই জায়গায় বহু পর্যটক আসেন মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে। প্রতিদিন ২ বার সূর্যোদয় দেখা যায় এই গ্রামে এলে। এটা কোনো মহাজাগতিক দৃশ্য নয়। ভৌগোলিক অবস্থানের কারণে এমন হয়।
রোমানিয়ার আলবা কাউন্টির মধ্যে থাকা ছোট্ট গ্রাম রিমেতিয়ার অবস্থান লাইমস্টোন পাথরে ঘেরা সরু উপত্যকায় (Romanian Village)।

১১০০ ফুট উঁচু খাড়াই লাইমস্টোন পাহাড় পিয়াত্রা সেকুইলুইয়ের পাদদেশে অবস্থিত রিমেতিয়া গ্রাম। গ্রামের একেবারে পূর্ব দিকে অবস্থিত পিয়াত্রা সেকুইলুইয়ের। এই পাহাড়ের জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না পশ্চিম দিকে অবস্থিত রিমেতিয়ায়। খাড়াই লাইমস্টোন পাহাড়ের ছায়া পড়ে গ্রামের ওপর। নির্দিষ্ট সময় সূর্যোদয়ের সময় পরিষ্কার মেঘমুক্ত আকাশে সূর্যের মুখ দেখেন রিমেতিয়ার বাসিন্দারা (Romanian Village)।

যত সময় গড়ায় সূর্যর আলো আরও বেশি দৃশ্যমান হলেও তা রিমেতিয়া গ্রামের বাসিন্দাদের জন্য লাইমস্টোন পাহাড়ের আড়ালে চলে যায়। সে সময় অন্ধকার ছায়ায় ঢাকা থাকে রিমেতিয়া গ্রাম। কিছু সময় পরে আকাশে নির্দিষ্ট উচ্চতায় সূর্যকে দেখা গেলে ফের সূর্যের আলোয় আলোকময় হয়ে ওঠে রোমানিয়ায় রিমেতিয়া গ্রাম। গোটা বছর রোজ সকালে কিন্তু ২ বার সূর্যোদয় হয় না রিমেতিয়ায়। বসন্ত ও শরৎকালে এমন মহাজাগতিক দৃশ্য দেখা যায় (Romanian Village)।