ad
ad

Breaking News

Skin Care

Skin Care : কয়েক কুচি বরফেই কামাল! এইভাবে ত্বকে যত্ন নিয়ে দেখুন, মিলবে চোখ ধাঁধানো ফল

ভালো করে মুখ পরিষ্কার না করে আইস ওয়াটার ফেশিয়াল করলে বরফ ঘষলে ব্যাক্টেরিয়া ত্বকের ছিদ্রের মধ্যে ঢুকে যায়। ত্বকের সংক্রমণ ছড়িয়ে পড়ে।

Ice water facial reduces puffiness under the eyes

Bangla Jago Desk, Mou Basu : সাম্প্রতিক সময় সেলেবদের মধ্যে ত্বকের পরিচর্যায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে আইস ওয়াটার ফেশিয়াল। ত্বকের নিয়মিত পরিচর্যায় তাই স্কিন কেয়ার রুটিনে অবশ্যই রাখুন বরফ জলের পরিচর্যা।

কী এই আইস ওয়াটার ফেশিয়াল বা আইস ওয়াটার ফেস ওয়াশ?

অল্প সময়ের জন্য বরফ জলে মুখ পরিষ্কার করা হয়।

আইস ওয়াটার ফেশিয়ালের মাধ্যমে কী উপকার হয়

১) মুখের লালচে ও ফোলা ভাব কমায় আইস ওয়াটার ফেশিয়াল। কারণ বরফ জলে তাপমাত্রা কম থাকায় মুখের ক্যাপিলারি সঙ্কুচিত হয়ে যায়। এতে ত্বকের ফোলা ভাব ও লালচে ভাব কমে যায়।

২) চোখের নীচের ফোলা ভাব কমায় আইস ওয়াটার ফেশিয়াল। সাময়িক ভাবে ক্যাপিলারিতে রক্ত সঞ্চালন কমিয়ে দেওয়ায় চোখের নীচের ফোলা ভাব কমে।

৩) অতিরিক্ত সূর্যের আলোয় রোদে পুড়ে গেলে বা অ্যালার্জির কারণে ত্বক লালচে হয়ে যায়। চুলকোয় ত্বক। বরফ জলে মুখ ডোবালে ফোলা ভাব কমে যায়। সংক্রমণ কমে। আরাম মেলে।

৪) ত্বকের ছিদ্র টানটান হয় বরফ জলে মুখ ধুলে। ত্বকের তৈলাক্ত ভাব কমে। মুখ থেকে নোংরা পরিষ্কার হয়। ছিদ্র বন্ধ থাকলে ব্রণ, মেচেতার মতো সমস্যা হয়।

৫) ত্বকে অক্সিজেন সঞ্চালন বাড়ে বরফ জলে মুখ ধুলে। এতে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে। ত্বকের ফ্রেশনেস বাড়ে।

৬) সেরাম, ময়েশ্চারাইজার, ফেস মাস্কের মতো স্কিন কেয়ারের বা ত্বকের পরিচর্যার জিনিস ব্যবহার করার সময় বরফ জল ব্যবহার করলে মেকআপ বেশি স্থায়ী হয়।

[ আরও পড়ুন : Nawazuddin Siddiqui: গ্রেফতার হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির দাদা, কিন্তু কেন? ]
আইস ওয়াটার ফেশিয়াল করতে কী কী করবেন

১) একটা বাটি বা পাত্রে বরফ ঠান্ডা জল নিন। তাতে বরফের কিউব নিন। তাতে তাপমাত্রা আরও কমবে। দেখে নেবেন জল যেন বেশি পরিমাণে ঠান্ডা না হয়।
২) মুখের মেকআপ পরিষ্কার করে নিন। ময়লা, নোংরা দূর করতে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।
৩) একটু বড়সড় পাত্র নিন যাতে পুরো মুখ পুরো ডুবে যায় বরফ ঠান্ডা জলে। ১০-৩০ সেকেন্ড এরকম রাখুন। ৪-৫ বার রিপিট করুন এই প্রক্রিয়া। মাথার যন্ত্রণা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। জল থেকে মুখ তুলে প্রথমেই শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুখ ধুয়ে নিন। বেশি জোরে ঘষবেন না মুখ।

কী করবেন না

১) সরাসরি অনেক সময় ধরে বরফ মুখে ঘষবেন না। মুখ জ্বালা জ্বালা করবে। তাই কাপড়ের মধ্যে করে বরফ নিন।
২) স্পর্শকাতর ত্বক হলে আইস ওয়াটার ফেশিয়াল করবেন না। শুষ্ক ত্বকেও বরফ জলে মুখ ধুলে লাল হয়ে গিয়ে ত্বক চুলকোয়।
৩) ত্বকের সমস্যা থাকলে আইস ওয়াটার ফেশিয়াল করবেন না কারণ রক্ত সঞ্চালন ব্যাহত হয়।
৪) ভালো করে মুখ পরিষ্কার না করে আইস ওয়াটার ফেশিয়াল করলে বরফ ঘষলে ব্যাক্টেরিয়া ত্বকের ছিদ্রের মধ্যে ঢুকে যায়। ত্বকের সংক্রমণ ছড়িয়ে পড়ে।
৫) বেশি সময় ধরে বরফ মুখে ঘষলে মরা কোষে ফ্রস্ট বাইট হয়।