ad
ad

Breaking News

shiny hair

ঘোলেই উজ্জ্বল টানটান ত্বক, ঝলমলে চুল

গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই দিয়ে তৈরি ঘোল বা বাটারমিল্ক খান। এই ঘোল ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী

Glowing bright skin, shiny hair

Bangla Jago Desk, Mou Basu : গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই দিয়ে তৈরি ঘোল বা বাটারমিল্ক খান। এই ঘোল ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী। দইয়ে প্রচুর পরিমানে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। এছাড়াও ত্বক উজ্জ্বল ও দাগছোপহীন টানটান করে। চুল ঝলমলে করে। ত্বককে ময়েশ্চারাইজ করে নরম করে। এছাড়াও ঘোলে কারিপাতা দেওয়া হয় যাতে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন ও প্রোটিন থাকে যা চুলের গোড়া মজবুত করে। চুলের পড়া আটকায়। চুলের টেক্সচার ভালো হয়। ঘোল কারিপাতা ও ধনেপাতা দিয়ে তৈরি করলে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। ফ্রি র্যাডিকেলস দূর করে। ত্বককে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। ত্বক টানটান ও ফ্রেশ থাকে। কমবয়সি লাগে। দই আর আদার গুঁড়ো মিশিয়ে ঘোল তৈরি হলে তা ত্বকের লালচে ভাব, চুলকানি দূর করে। ঘোল হজমে সহায়তা করে তার সরাসরি প্রভাব পড়ে ত্বক ও চুলের ওপর।
এতো গেল ঘোল খাওয়ার কথা। ঘোল দিয়ে তৈরি বিভিন্ন ফেসপ্যাক ব্যবহার করতে পারেন ত্বকের পরিচর্যায়—

১) দইয়ের ঘোল ২-৩ টেবিল চামচ, এক চিমটে হলুদ গুঁড়ো ও ২ টেবিল চামচ কাবুলিচানার বেসন গুঁড়ো মিশিয়ে ফেস মাস্ক মুখে লাগিয়ে রাখুন। মলিন, ক্লান্ত ত্বকে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে। দাগছোপ, রোদে পোড়া ভাব দূর হবে।

২) ঘোল খুব ভালো টোনারের কাজ করে। ২ টেবিল চামচ ঘোল, এক চামচ গোলাপ জল, কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখে গোল গোল করে লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।

৩) রোদে পুড়ে যাওয়া ত্বকে এক টেবিল চামচ ঘোল ও এক টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৪ বার ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল হবে।

৪) দাগছোপহীন ত্বক পেতে ২-৩ টেবিল চামচ পাকা আমের পাল্প, এক টেবিল চামচ মধু ও ঘোল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার ব্যবহার করুন। ত্বকের দাগ দূর হবে।