ad
ad

Breaking News

Health Benefits

শীতে নিষ্প্রাণ হয়ে গিয়েছে চুল-ত্বক? প্রাণ ফেরাতে রইল এক দারুণ কৌশল

ভিটামিন সি ও লোহা থাকে বলে নলেন গুড় মলিন চুল, মাথার তালুতে গোড়া নরম হয়ে গিয়ে চুল ওঠা ও চুলের ডগা ফেটে যাওয়া আটকায়।

Health Benefits of Date Jaggery: Skin, Hair & Immunity Boost

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: শীত বললেই চোখের সামনে ভেসে ওঠে সুগন্ধি নলেন গুড়। শীতকালে সবাই কমবেশি খাবারের শেষ পাতে মিষ্টিমুখ করতে ভালবাসে। প্রাকৃতিক ভাবে মিষ্টি স্বাদের নলেন গুড়ের একটা নিজস্ব গন্ধ আর স্বাদ আছে। স্বাদেগন্ধে অতুলনীয় নলেন গুড়কে এক কথায় বলা যায় ‘ঈদের চাঁদ’। কারণ, সারাবছর নয় শীত পড়লেই নলেন গুড়ের স্বাদ বাড়ে। ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালশিয়াম, দস্তায় ভরপুর নলেন গুড় চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী। ব্রণ, ফুসকুড়ির সমস্যা দূর করতে পারে নলেন গুড়। তাই দাগহীন, উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন খান নলেন গুড় (Health Benefits)।

কীভাবে নিষ্প্রাণ চুল ও অনুজ্জ্বল ত্বকে প্রাণ ফেরাতে সাহায্য করে নলেন গুড়?

ত্বকের ব্রণ, চুলকানির সমস্যা থেকে নিষ্প্রাণ মলিন চুলের পরিচর্যায় দারুণ কার্যকরী নলেন গুড়। অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ থাকে নলেন গুড়ে। তাই নলেন গুড় শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করে। ত্বকের বলিরেখা, দাগছোপ দূর করে। অকালে বুড়িয়ে যাওয়া আটকায়। রোজ ২ চামচ নলেন গুড়, ২ চামচ মধু ও অর্ধেক লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে ত্বক টানটান থাকে।
রোজ নলেন গুড় খেলে ত্বকে ব্রণ, চুলকানি, দাগছোপের সমস্যা দূর হয়। ত্বক থেকে টক্সিন বের করে দেয়। প্রাকৃতিক ক্লিনজিং এজেন্ট নলেন গুড়ে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ আছে। ত্বককে ভেতর থেকে টক্সিন বের করে দিয়ে পুষ্টি জোগায় নলেন গুড় (Health Benefits)।

ভিটামিন সি ও লোহা থাকে বলে নলেন গুড় মলিন চুল, মাথার তালুতে গোড়া নরম হয়ে গিয়ে চুল ওঠা ও চুলের ডগা ফেটে যাওয়া আটকায়। নিয়মিত চুলে মুলতানি মাটি, নলেন গুড়, টক দই আর জল মিশিয়ে পেস্ট তৈরি করে লাগালে চুলের গোড়া মজবুত হয়। চুল উজ্জ্বল, মসৃণ ও নরম হয়। চুলে এই প্যাক ব্যবহার করার পর সালফেটমুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন।

কতটা উপকারী নলেন গুড় (Health Benefits)

  • ক্লিনিং এজেন্ট হিসাবে কাজ করে নলেন গুড় রক্ত শোধন করে।
  • প্রাকৃতিক ভাবে শোধনের গুণ থাকায় হজমের গণ্ডগোল মেটায় নলেন গুড়। খাবার সহজে হজম করতে সাহায্য করে।
  • শরীর থেকে সব টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয় নলেন গুড়।
  • নলেন গুড়ে প্রচুর পরিমাণে লোহা থাকায় অ্যানেমিয়া বা রক্তাল্পতার সমস্যা আটকাতে সক্ষম নলেন গুড়।
  • নলেন গুড়ে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজ পদার্থ আছে বলে নলেন গুড় শরীর গরম রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • নলেন গুড় শরীর সতেজ ও চনমনে রাখে।
  • নলেন গুড়ে অ্যান্টি অ্যালার্জিক আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার গুণ আছে বলে উপকার হয়।