Bangla Jago Desk: বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪ এবং বাংলার সেরা তিলোত্তমা ২০২৪-২০২৫ গৌরবময় এক সন্ধ্যার স্বাক্ষী থাকল শহর। প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট এবং নিয়োগী অ্যাসোসিয়েটস-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪ এবং বাংলার সেরা তিলোত্তমা ২০২৪-২৫।

বর্ণাঢ্য এই অনুষ্ঠান বাংলা তথা পূর্ব ভারতের সমৃদ্ধ প্রতিভার এক অনন্য উদযাপন হয়ে উঠল। ব্যবসা এবং ফ্যাশন দুনিয়ার আগ্রহী প্রতিভাবানদের জন্য তৈরি হল এক নতুন সম্ভাবনার মঞ্চ। পূর্ব ভারতের সর্বাধিক সম্মানজনক ফ্যাশন ট্যালেন্ট প্ল্যাটফর্ম হয়ে ওঠার লক্ষ্যে এই আয়োজন শুধু বাহ্যিক সৌন্দর্যের উপরেই জোর দেয়নি, বরং ১৮ থেকে ৫০ বছর বয়সী নারীদের অভ্যন্তরীণ শক্তি এবং সক্ষমতাকেও উদযাপন করেছে। সর্বোপরি সর্বাঙ্গীণ ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিয়েছে।
এই মর্যাদাপূর্ণ আয়োজনের অন্যতম কান্ডারি ছিলেন শীর্ষেন্দু নিয়োগী। এই অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেন ডঃ সোহিনী শাস্ত্রী। তারকাদের উপস্থিতিতে এক আলো ঝলমলে সন্ধ্যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বলিউড তারকা অর্জুন রামপাল এবং অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান। তাঁরা অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত থেকে তিলোত্তমার এই সন্ধ্যাকে আরও গৌরবময় করে তোলেন। তাঁদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আভিজাত্য ও উজ্জ্বলতা এতটাই বাড়িয়ে তুলেছে যে, তা দর্শকদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

সামাজিক পরিবর্তনের বার্তা বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪ এবং বাংলার সেরা তিলোত্তমা ২০২৪-২৫ শুধু ব্যবসা এবং ফ্যাশন প্রতিভার স্বীকৃতি প্রদান করেনি,বরং সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তাও বহন করেছে। আয়োজকদের মতে, সমাজের উজ্জ্বল ব্যক্তিত্বদের উদ্যোগে এই আয়োজনে নারীদের ক্ষমতায়নের এক শক্তিশালী বার্তা তুলে ধরা হয়েছে। ভবিষ্যতের এক অগ্রগামী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলা গঠনের লক্ষ্যে এই আয়োজন নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।