ad
ad

Breaking News

Face Toner

ত্বকের জেল্লা ফিরবে ঘরোয়া ম্যাজিকে! বাড়িতেই বানিয়ে নিন এই ৫টি ফেস টোনার

টোনার ব্যবহার করলে শুধু ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে

Face Toner Easy Homemade Natural Toners

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: কারোর ত্বক তৈলাক্ত কারোর আবার রুক্ষ, শুষ্ক। কারোর ত্বক স্পর্শকাতর। ত্বক গভীর ভাবে পরিষ্কার করে ছিদ্র শক্ত করে ত্বক টানটান করে পিএইচের মাত্রার ভারসাম্য বজায় রাখতে টোনার ব্যবহার করা হয়। ত্বকের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেস টোনার। কিন্তু রাসায়নিক মিশ্রিত টোনার ব্যবহার করলে ত্বকে তার প্রভাব পড়ে। তাই ঘরোয়া উপাদানের সাহায্যে বাড়িতে বানিয়ে নিন হাইড্রেটিং ফেস টোনার। স্বাস্থ্যকর প্রাকৃতিক টোনার ব্যবহার করলে শুধু ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।

১) রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে ও লালচে ও চুলকানি ভাব দূর করতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান।

২) ব্রণর সমস্যা দূর করতে ও ত্বকের ফোলা ভাব দূর করতে ১ কাপ ঠান্ডা গ্রিন টি ছেঁকে ১ চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ গ্রিন টি ক্ষতিকর ফ্রি র্যাডিকেলস থেকে রক্ষা করে ত্বককে। মধু ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।

৩) ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে ও অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে শশার টুকরো করে রস বের করে নিয়ে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে লাগান ত্বকে। ত্বকে ফ্রেশ লুক আসবে। ঠান্ডা অনুভব হবে।

৪) ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে ও মরা কোষ দূর করতে ২ টেবিল চামচ টক দই আর আধ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে যা ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে। হলুদ গুঁড়ো ইনফ্লেমটরি গুণসম্পন্ন যা ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে।

৫) আধ কাপ ডাবের জল ও আধ কাপ গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান। পিএইচ ভারসাম্য বজায় থাকে। ত্বক ভেতর থেকে আর্দ্র হয়। ফ্রেশ লাগে।