ad
ad

Breaking News

Beet Benefits

ব্রণর সমস্যায় নাজেহাল? বিট ও টক দইয়ের এই প্যাক ফিরিয়ে দেবে হারানো জেল্লা

তৈলাক্ত ত্বকের প্রধান সমস্যা হল ব্রণ।

Beet Benefits Natural Skincare and Hair Care Secrets

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: শীতের সবজি বলতেই চোখের সামনে ভেসে ওঠে বিট। লাল রঙের মাটির নীচের এই টক, মিষ্টি স্বাদের সবজি হল প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ফোলেট, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, ফসফরাসের পাওয়ার হাউজ। ত্বকের ও চুলের পরিচর্যায় বিটের রসের জুড়ি মেলা ভার। তৈলাক্ত ত্বকের প্রধান সমস্যা হল ব্রণ। ত্বকের স্বাস্থ্য রক্ষায় জুড়ি মেলা ভার হল অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ বিট রসের সঙ্গে গাজর বা শসার রস। বিটের রস ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিমাইক্রোবায়াল গুণ থাকে বলে বিটের রস ব্রণ প্রতিরোধ করে। বেটালেইনস নামক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে বিটের লাল রঙ হয়। এই অ্যান্টিঅক্সিড্যান্ট ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। ব্রণর সমস্যা দেখা হলে ২ চামচ বিটের রস ও টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে ক্ষতিগ্রস্ত জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে জলে ধুয়ে নিন মুখ।

নিয়মিত বিটের রস মুখে লাগালে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বক নরম ও মসৃণ হয়। নিয়মিত বিটের রস খেলে রক্ত পরিশুদ্ধ হয়। শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প বিটের রস ঠোঁটে লাগান। অল্প কিছু দিনের মধ্যে ঠোঁট নরম ও গোলাপি রঙের হয়ে যাবে।
ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে বিটের রস, মধু ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় থাকে। বিটের রসে ৮৭% জল থাকে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে সাহায্য করে বিটের রস। অনিয়মিত রক্ত সঞ্চালনের জন্য চোখের তলায় কালি পড়ে। লোহা ও ভিটামিন সি সমৃদ্ধ বিটের রস মুখে লাগান। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসবে। চোখের তলায় মিনিট ১৫ রাখলে ধীরে ধীরে কালি দূর হবে।

অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ বিটের রস, লেবুর রস, টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে মুখ ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন। ভিটামিন সি সমৃদ্ধ এই ফেসপ্যাক রোদে পোড়া ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। মেলানিন পিগমেন্টের নিঃসরণ কমে। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। বেটালেইনস, ক্লোরোজেনিক অ্যাসিড, এপিক্যাটেচিন, রুটিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ বিটের রস ত্বকের টেক্সচার ভালো রাখতে সাহায্য করে। কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়িয়ে ত্বকের স্বাভাবিক টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে। ত্বকের পাশাপাশি চুলের পরিচর্যাতেও অব্যর্থ দাওয়াই হল বিটের রস। খনিজ পদার্থ এবং ভিটামিন সমৃদ্ধ বিটের রস নিয়মিত খেলে চুলের গোড়া শক্ত হয়। চুলের অকালে ঝরে পড়া আটকায়। কফির গুঁড়ো ও বিটের রস মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগান। চুলের ভালো করে কন্ডিশনিং হবে। চুলের স্বাভাবিক রঙ বজায় থাকে। চুল নরম ও মসৃণ হয়।