চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: এবার বেসরকারি হাসপাতালের মতোই টাকার বিনিময়ে উন্নতমানের চিকিৎসা ও ভর্তি সুবিধা মিলবে এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন হাসপাতালের দ্বিতীয় উডবার্ন ব্লক, যেটি দশতলা বিশিষ্ট ও মোট ১৩১টি শয্যা নিয়ে গড়ে উঠেছে। নতুন এই ব্লকে রোগীদের জন্য রয়েছে সিঙ্গল কেবিন, এইচডিইউ, আইসিইউ সহ আধুনিক চিকিৎসা সুবিধা (Woodburn Block)।
আরও পড়ুনঃ BJP Protest: বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল সিউড়ি পৌরসভায়
এই নতুন উডবার্ন ব্লকে রোগীরা নির্দিষ্ট ভাড়ায় ভর্তি হতে পারবেন। সিঙ্গল কেবিনের ভাড়া ধার্য করা হয়েছে দৈনিক ৫ হাজার টাকা, স্যুটের ভাড়া ৮ হাজার টাকা, এইচডিইউ-র জন্য ১২ হাজার এবং আইসিইউ-এর জন্য ১৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানান, আসলে ভাড়ার পরিমাণ আরও দুই হাজার টাকা বেশি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে তা কমিয়ে আনা হয়েছে। তিনি এদিন বলেন, এসএসকেএমে যে চিকিৎসা ও পরিষেবা মিলবে, তা বেসরকারি হাসপাতালে পেতে গেলে অনেক বেশি খরচ হয় (Woodburn Block)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এসএসকেএম হাসপাতালের এই আধুনিকীকরণ ও নতুন প্রকল্পগুলি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সাশ্রয়ী মূল্যে পাবেন এবং বেসরকারি সেবা গ্রহণের তুলনায় সরকারি চিকিৎসা ক্ষেত্রেও মান বজায় থাকবে। একই দিনে হাসপাতালের আরও কয়েকটি নতুন প্রকল্পও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Woodburn Block)।