ad
ad

Breaking News

Winter Weather

বাংলায় জাঁকিয়ে শীত, কলকাতার পারদ ক্রমশ নিম্নমুখি

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা নেই।

Winter Weather: Cold Wave Intensifies Across South Bengal

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোতে না পেরোতেই দক্ষিণবঙ্গে নেমেছে জাঁকিয়ে শীত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা গত কয়েকদিনের তুলনায় আরও নীচে নেমেছে।পশ্চিম দিক থেকে শুকনো ও শীতল বায়ু ঢুকছে অবাধে। ফলে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা নেই (Winter Weather)।
 
আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ও শিশিরপাতের প্রভাব থাকবে।
 
উপকূলবর্তী এলাকায় কুয়াশা কিছুটা বেশি ঘন হতে পারে, তবে দুপুরের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এখনও পর্যন্ত কোনও জেলায় কুয়াশা সতর্কতা জারি করা হয়নি।উত্তরবঙ্গের কথা বললে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু অংশে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে (Winter Weather)।
 
তবে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে এবং আগামী কয়েকদিনে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর বা অন্য কোনও অংশে বর্তমানে কোনও সক্রিয় আবহাওয়া ব্যবস্থা নেই। ফলে শীতের আমেজ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে (Winter Weather)।