ad
ad

Breaking News

গভীর নিম্নচাপ

শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় মিগজাউম, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

Bengal Jago Desk: আজ রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ আগামীকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম। মায়ানমার এই নাম দিয়েছে। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এর পরোক্ষ প্রভাবে বাংলা ওড়িশায় বৃষ্টি হতে পারে। শীতের আমেজ থমকে গেছে। অনেকটাই বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ […]

Bengal Jago Desk: আজ রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ আগামীকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম। মায়ানমার এই নাম দিয়েছে। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এর পরোক্ষ প্রভাবে বাংলা ওড়িশায় বৃষ্টি হতে পারে। শীতের আমেজ থমকে গেছে।

অনেকটাই বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। এই সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া হতে পারে উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। ডিসেম্বরের শুরুতেও হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।