ad
ad

Breaking News

আর জি কর

রাজনীতির দাঁড়িপাল্লায় ওজন বাড়াতে বাংলার বদনাম কেন?

বিরোধীরা শুধুই বিরোধিতা করার কালচার ছেড়ে বাংলার সুনাম রক্ষা করার প্রতি কি চেষ্টা করবেন না, এই প্রশ্নই বড় করে উঠছে।

why defame bengal for politics

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আরজি করের তরুণী চিকিৎসকের খুনও নির্যাতন সব শ্রেণির মানুষের কাছে নিন্দার ঝড় তোলে।কেউই একজন চিকিৎসকের কর্মরত অবস্থায় খুনও অত্যাচারের ঘটনা মেনে নিতে পারেনি।বাংলায় এই ধরণের ঘটনা কখনই কাম্য নয়। যেখানে ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে,অন্য রাজ্যের তুলনায় বাংলার আইনশৃঙ্খলা ঢের ভালো।এনসিআরবি রিপোর্টে দেখা যায়,কলকাতা নিরাপদতম শহর। বাংলায় রাজনীতির রং না দেখে অপরাধীদের গ্রেফতার,আইন অনুযায়ী কড়া ব্যবস্থা গ্রহণ কার্যত এই রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে প্রতিষ্ঠিত করেছে।তবুও তার মাঝে এক তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের জন্য বিরোধীরা বাংলার সরকারকে নিশানা করে। নিছকই রাজনীতির উদ্দেশপূরণের জন্য বিরোধীরা প্রচারে সরগরম করে তোলে বাংলায় নারী নিরাপত্তা তলানিতে।

[আরও পড়ুন: ‘সব দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ’, গোয়ালপোখরকাণ্ডে কড়া বার্তা পুলিশের]

বিচ্ছিন্ন ঘটনা হলেও বাংলার চিকিৎসকের অকালমৃত্যু যে নিন্দার সেকথা একযোগে সবমহলই স্বীকার করে। তবুও সিপিএম-বিজেপি চিকিত্সকসমাজকে পিছন থেকে মদত দেয় বলে অভিযোগ ওঠে। তারা গেল গেল রব তোলে,বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।কিন্তু রাজ্য পুলিশ তদন্তে অনড় থেকে দোষীদের খোঁজার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ সহ সমস্ত রকম তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রায়।দেখা যায়,সিবিআইও সেই সঞ্জয় রায়কেই দোষী বলে চার্জিশিটে উল্লেখ করে।এরপরেও যেসব বিরোধী নেতা ঘৃণ্য রাজনীতি করে বাংলার বদনাম করেন তাঁদের কড়া সমালোচনা করছে বাংলার শান্তিকামী মানুষ। তাঁদের প্রশ্ন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সোমবার সাজা ঘোষণা। এবার কি ক্ষমা চাইবে যাঁরা বাংলার বদনাম করলেন ? ধারাবাহিক বদনামও কুত্সা লাগাতার মিথ্যাচার –ঘৃণ্য রাজনীতি বাংলার যারা বদনাম করল তার জবাব দেবে কে  ? সাংবাদিক সুমন ভট্টাচার্য এই ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় এই প্রশ্নই তুলেছেন।

[আরও পড়ুন: ডুয়ার্সে উদ্ধার ব্রাউন সুগার ও গাঁজা, ধৃত পিতা ও পুত্র]

তাই বিরোধীরা শুধুই বিরোধিতা করার কালচার ছেড়ে বাংলার সুনাম রক্ষা করার প্রতি কি চেষ্টা করবেন না, এই প্রশ্নই বড় করে উঠছে। এর উত্তর আগামীদিনে যে মিলবে তা বলাই যায়।