Bangla Jago TV Desk, সুমিত দে : ভারতবর্ষে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ভারতীয় রেলপথ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে স্থলে। গ্রামাঞ্চল এলাকা থেকে শুরু করে বড় বড় শহর প্রতিটি ক্ষেত্রেই এই চিত্র লক্ষ্য করা যায়। অন্যদিকে প্রতিদিন নৃত্য যাত্রীদের মধ্যে লোকাল ট্রেনের সফর করা যাত্রীদের সংখ্যাই সবথেকে বেশিই থাকে। তবে লোকাল ট্রেনে সফর করতে গিয়ে প্রায়শই যাত্রীরা বিভিন্ন অভিযোগও করেন। তার মধ্যে অন্যতম হল সময় মতো ট্রেন না পৌঁছানো অর্থাৎ ট্রেন দেরি করা।
যাত্রীদের কাছে এটি একটি প্রায়শই প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে অবস্থা এতটাই বেসামাল হয়ে যায় যে নৃত্য যাত্রীদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় ভারতীয় রেল কর্তৃপক্ষকেও। তবে, এবার লোকাল ট্রেনকে সঠিক সময়ে চালানোর জন্য এবং সামগ্রিক বিষয়টি নজর রাখার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এতদিন ধরে দূরপাল্লার ট্রেনগুলিতেই সময়ের দিকটিতে প্রাধান্য দেওয়া হলেও এবার যাত্রী পরিষেবার কথা ভেবে লোকাল ট্রেনের সময় দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ভারতীয় রেল সূত্রে খবর।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, লোকাল ট্রেন সময় মতো চলছে কিনা, অথবা দেরি করে চললে কেন দেরি হচ্ছে এইসব বিষয়ে প্রতিদিন যাতে সঠিক রিপোর্ট পাওয়া যায় সেই কারণে এবার সাহায্য নেওয়া হচ্ছে বিশেষ প্রযুক্তির। ভারতীয় রেল সূত্রে খবর ট্রেনে বসছে রিয়েল টাইম ট্রেন ইনফর্মেশন সিস্টেম। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিষয়টির পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়ে গিয়েছে। জানা জানা যাচ্ছে, ৩৪৯ টি লোকাল ট্রেনে এই প্রযুক্তি মান ব্যবস্থা চালু করা হয়েছে ইতি মধ্যেই।পূর্ব রেল মনে করছেন রিয়েল টাইম ট্রেন ইনফর্মেশন সিস্টেমকে কাজে লাগিয়ে প্রতি মুহূর্তে ট্রেন কন্ট্রোলারকে রেল ট্র্যাকের অবস্থা সহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার পরিপ্রেক্ষিতে ট্রেনের গতির মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা সম্ভব হবে। এছাড়াও, ওই মেশিনের মাধ্যমে পাঠানো তথ্যগুলি ট্রেন কন্ট্রোলার ছাড়াও চলে যাবে ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেমের কাছেও।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই জোনের ৪ টি ডিভিশন মিলিয়েই ইএমইউ লোকালগুলিতে শুরু হয়েছে এই সিস্টেম বসানোর কাজ। এদিকে, যে ৩৪৯টি লোকালে আরটিআইএস সিস্টেম বসেছে, সেগুলির মধ্যে ১৬৭ টি রেক হাওড়ার ইলেকট্রিক লোকো শেডের। এছাড়াও, ১১৫টি রয়েছে আসানসোল ইলেকট্রিক লোকো শেডের, ৩০ টি রয়েছে শিয়ালদহ লোকো শেডের। বাকি ২০ টি রয়েছে বর্ধমান ডিজেল শেডের এবং ৩ টে জামালপুর ডিজেল শেডের। পূর্ব রেলের আধিকারিকরা অনুমান করছেন যে, এর ফলে লোকাল ট্রেনগুলির ক্ষেত্রে পরিচালন ক্ষমতা অনেকটাই বাড়বে এবং যাত্রীদেরও নির্ধারিত সময় মত সুবিধা পাবে।
FREE ACCESS