ad
ad

Breaking News

West Bengal Winter Update

উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ, বড়দিনের রেশ কাটতেই দক্ষিণবঙ্গে শীতের দাপট

হাওয়া অফিসের মতে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।

West Bengal Winter Update: Temperatures to Drop Further

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বড়দিনের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে শীতের দাপট আরও বাড়ল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে (West Bengal Winter Update)।

হাওয়া অফিসের মতে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। গত কয়েকদিন উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে বর্তমানে সেই বাধা কেটে যাওয়ায় রাজ্যে অবাধে প্রবেশ করছে শীতল হাওয়া, যার ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে শহর ও শহরতলিতে।

২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। বিশেষ করে সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলোতে শীতের দাপট সবথেকে বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূমের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঠান্ডার নিরিখে পশ্চিমের কিছু জেলা উত্তরবঙ্গের জেলাগুলোকেও টেক্কা দিতে পারে (West Bengal Winter Update)।

দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। আগামী মঙ্গলবার থেকে ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বছরের শুরুতে তাপমাত্রার পারদ ফের কিছুটা উর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদগণ (West Bengal Winter Update)।