ad
ad

Breaking News

তাপমাত্রা

হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে! আগামী কয়েকদিনের মধ্যে আরও কমতে পারে পারদ

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে শীতের আমেজ বৃদ্ধি পাচ্ছে। রাজ্যজুড়ে সকাল সন্ধ্যেয় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। পরিষ্কার আকাশ থাকায় আগামী কয়েকদিন এই শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায়ও শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী চার দিনে […]

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে শীতের আমেজ বৃদ্ধি পাচ্ছে। রাজ্যজুড়ে সকাল সন্ধ্যেয় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। পরিষ্কার আকাশ থাকায় আগামী কয়েকদিন এই শীতের আমেজ বজায় থাকবে।

কলকাতায়ও শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে।

দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায় সামান্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Free Access