ad
ad

Breaking News

West Bengal Weather

West Bengal Weather: বিদায় নিচ্ছে শীতের আমেজ! রবিবার থেকে তাপমাত্রার পারদ চড়বে

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি থেকে মঙ্গলবার এর মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

West Bengal Weather Temperature Rise and Dense Fog

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শীতের হালকা আমেজ নিয়ে শুরু হয়েছিল সপ্তাহান্ত, কিন্তু এই স্বস্তি আর বেশি দিন স্থায়ী হচ্ছে না। আপাতত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও, রবিবার থেকেই রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি থেকে মঙ্গলবার এর মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর প্রধান কারণ হল বাতাসের গতিপথের পরিবর্তন। পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও উষ্ণতা নিয়ে ঢুকবে পুবালি হাওয়া। এই পরিবর্তনের ফলে বেশ কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বাড়বে কুয়াশার দাপট। কয়েকটি জেলার দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে, বিশেষ করে সকালে কুয়াশার দাপট বেশি থাকবে (West Bengal Weather)।

আরও পড়ুনঃ Kolkata Fire: ফের বিধ্বংসী আগুন কলকাতায়, এজরা স্ট্রিটে পুড়ল বৈদ্যুতিন সামগ্রীর গোডাউন

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। তবে রবিবার থেকে এই পারদ সামান্য চড়তে শুরু করবে। মঙ্গলবার পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস (19 to 20°C)-এর কাছাকাছি থাকতে পারে। বাড়বে কুয়াশার সম্ভাবনা, ফলে বেলার দিকে শীতের আমেজ কিছুটা কমবে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৪১ শতাংশ (West Bengal Weather)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও আপাতত শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদিও উত্তরের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং আগামী ৬ থেকে ৭ দিন শীতের আমেজ বজায় থাকবে। তবে রবি থেকে মঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather)।