ad
ad

Breaking News

Weather Update

Weather Update: কলকাতা সহ জেলায় টানা বৃষ্টি, আগামী ৭ দিনেও মিলবে না রেহাই

পাশাপাশি, কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায়।  

west-bengal-weather-update-heavy-rain-alert-july-forecast

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ফের নিম্নচাপের প্রভাবে বঙ্গজুড়ে বৃষ্টি।  বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি, যা শুক্রবার গোটা দিন জুড়ে অব্যাহত ছিল কলকাতা সহ বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানান হয়েছে, আগামী ৭দিন দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড এলাকায় ঢুকেছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। ক্রমশ দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ।( Weather Update)

[আরও পড়ুনঃ Instagram: নিয়মিত রিল ভিডিও দেখেন?, আইফোন ব্যবহারকারীদের নয়া ইনস্টাগ্রামের নয়া ফিচার]

নিম্নচাপের কারণে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পাশাপাশি, কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায়। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদে। সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।( Weather Update)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে বঙ্গে। দক্ষিণে বৃষ্টির পাশাপাশি, উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে, দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে।  বৃষ্টি হলেও কোনো ও সর্তকতা জারি নেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।( Weather Update)