ad
ad

Breaking News

Weather Alert

পুজো শেষ, রাজ্যে ফের নিম্নচাপের চোখরাঙানি

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হতে পারে।

west-bengal-weather-alert-heavy-rain-storm

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: এখনই বৃষ্টি থেকে রেহাই নেই রাজ্যবাসীর। পুজো শেষে নিম্নচাপের চোখরাঙানী। ষার জেরে আগামী দুদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ দক্ষিণ ওড়িশার কাছেই অবস্থান করছে। বর্তমানে সেটি  শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিনত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের কারণে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত।(Weather Alert)

দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় দু’একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।(Weather Alert)

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝড়ের জন্য উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।(Weather Alert)

শুক্রবারের আকাশ ছিল মেঘলা। সকাল থেকে বিভি্ন্ন জায়গায় হয়েছে বৃষ্টি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.১ মিলিমিটার।