ad
ad

Breaking News

West Bengal Monsoon

West Bengal Monsoon: এখনও সক্রিয় বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

এদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার আশঙ্কাও থাকছে।

West Bengal Monsoon: Braces for Thunderstorms and Rain

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বঙ্গে বর্ষার প্রভাব ক্রমেই বাড়ছে (West Bengal Monsoon )। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে সমুদ্র থাকবে উত্তাল এবং রাজ্যজুড়েই জারি থাকবে বৃষ্টিপাত। এদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার আশঙ্কাও থাকছে।

[আরও পড়ুন: Zodiac: লক্ষ্মীবারে এই রাশির ভাগ্যে দুঃখ, পড়ুন রাশিফল]

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আজ উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও, শনিবার ও রবিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এবং মঙ্গলবারের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: Tata Investment: নতুন লগ্নির ইঙ্গিত! মমতার সঙ্গে একান্ত বৈঠকে টাটার কর্ণধার]

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে ধারাবাহিক বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ১০ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে রবিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে (West Bengal Monsoon)।

সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, আবহাওয়া পরিস্থিতি না বুঝে অপ্রয়োজনে বাইরে বের না হতে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানাচ্ছে প্রশাসন।