ad
ad

Breaking News

Weather Update

Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৯ অগাস্ট, অর্থাৎ শুক্রবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে।

west-bengal-low-pressure-heavy-rain-alert-august-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: চলতি বছরে জুলাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। অগস্টেও কম বেশী বৃষ্টি হয়েছে। টানা ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা কিছুটা কমেছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানান হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় শুরু হতে পারে দুর্যোগ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নবম নিম্নচাপ তৈরি হল এই মরশুমে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৯ অগাস্ট, অর্থাৎ শুক্রবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। তারমধ্যে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। ফলে অগস্টের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Update)

আরও পড়ুনঃ https://www.facebook.com/Banglajagotvofficial

আগামী কয়েকদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।(Weather Update)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনও সতর্কতা নেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিস্কার ছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম।(Weather Update)