ad
ad

Breaking News

West Bengal Interim Budget

২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট বিধানসভায়

দুপুর দুটো নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবার পর রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

West Bengal Interim Budget

চিত্রঃ সংগৃহীত

জয় চক্রবর্তী: বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী রাজ্য বাজেট হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্টস’ করার সমস্ত প্রস্তুতি রাজ্য সরকার নিয়ে রেখেছে। যেহেতু চলতি বছরই রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, তাই নিয়ম অনুসারে অন্তর্ভুক্তি বাজেট পেশ করতে হবে। বিধানসভা সূত্রের খবর, ‘ভোট অন একাউন্টস’ পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট এর আগে নিয়ম মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকভাবে বিধানসভায়। ইতি রাজ্য মন্ত্রিসভার ৮৩তম বৈঠক। দুপুর দুটো নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবার পর রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

বিধানসভা সূত্রের খবর, বিরোধী দল তথা ভারতীয় জনতা পার্টি বাজেট পেশের সময় উপস্থিত থাকবে। নির্বাচনের সময় যেহেতু নিয়ম অনুসারেই প্রশাসন চলে যায় কমিশনের হাতে, সেই কারণে ওই সময়টুকুর বাজেট রাজ্য সরকারকে পেশ করতে হয়। রাজ্য বাজেটে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক বিষয় রাজ্য অন্তর্বর্তীকালীন বাজেটে থাকবে বলেই মনে করা হচ্ছে। ২ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিয়মমাফিক রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার পরেই ‘ভোট অন একাউন্টস’ পেশ হবে।