ad
ad

Breaking News

West Bengal Govt

সুপ্রিম-সিদ্ধান্ত রাজ্যের, শুরুতেই বেকায়দায় ইডি

কলকাতা হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার।

West Bengal Govt Files Caveat in SC as ED Considers Appeal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সল্টলেকের আইপ্যাক (I-PAC) দফতরে ইডির তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার সংঘাত এবার দিল্লির দরবারে পৌঁছল। কলকাতা হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। আইনিজীবি মহলের মতে, ইডি যদি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়, তবে রাজ্য সরকারের বক্তব্য না শুনে আদালত যাতে কোনও একতরফা রায় না দেয়, তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা (West Bengal Govt)।

শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের করা পৃথক দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এজলাসে বিশৃঙ্খলার কারণে বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেন। এই পরিস্থিতিতে দ্রুত শুনানির আর্জি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হয় ইডি। এমনকি মামলাটি অন্য কোনও বিচারপতির এজলাসে সরানোর আবেদনও জানানো হয়। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, যেহেতু স্থগিতাদেশটি একটি বিচারবিভাগীয় নির্দেশ, তাই প্রশাসনিকভাবে তিনি এতে হস্তক্ষেপ করতে পারেন না।

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন?

হাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় ইডি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে জল্পনা শুরু হয়। সেই সম্ভাবনা আঁচ করেই রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে। এর ফলে, ইডি যদি রাজ্যের বিরুদ্ধে কোনও আবেদন করে, তবে সুপ্রিম কোর্টকে বাধ্যতামূলকভাবে রাজ্য সরকারের পক্ষকালকেও তাঁদের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পিটিশনে দাবি করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনী প্রচার সংক্রান্ত অত্যন্ত গোপন ও স্পর্শকাতর নথি বাজেয়াপ্ত করেছে ইডি। পাল্টা ইডির দাবি, এই অভিযান সম্পূর্ণ তথ্যপ্রমাণ নির্ভর এবং আইনসম্মত (West Bengal Govt)।

এদিকে ইডি আধিকারিক ও সিআরপিএফ-এর বিরুদ্ধে রাজ্যের দুটি থানায় তিনটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। এতে হুমকি, অনধিকার প্রবেশ এবং জামিন অযোগ্য চুরির ধারা (৩০৩/২) প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে, এই পুরো ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। এই মামলায় মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও পক্ষ করা হয়েছে (West Bengal Govt)।