ad
ad

Breaking News

Assembly Chaos

Assembly Chaos: মহেশতলা-মুর্শিদাবাদ ইস্যুতে উত্তাল বিধানসভা, বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজে তীব্র প্রতিবাদ

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা।

Assembly Chaos: Erupts Over Maheshtala-Murshidabad Issue

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: মহেশতলা ও মুর্শিদাবাদ ইস্যুতে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়ায় বৃহস্পতিবার বিধানসভায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় (Assembly Chaos)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। শুরু হয় তীব্র স্লোগান, কাগজ ছেঁড়া এবং ওয়েলে নেমে প্রতিবাদ।

[আরও পড়ুন: Obc list controversy: মানুষকে বিভ্রান্ত করতেই অভিযোগ]

এদিন বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মহেশতলা ও মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা (Assembly Chaos)। কিন্তু স্পিকার সেই প্রস্তাব খারিজ করে দেন, যা ঘিরে বিরোধী দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিরোধী দলনেতা এই নিয়ে সরাসরি স্পিকারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

FB: https://www.facebook.com/share/r/1C2M1DdeSa/

এরপরেই বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে স্লোগান দিতে শুরু করেন। কিছু বিধায়ক ওয়েলে নেমে এসে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়করাও স্লোগানে অংশ নেন, ফলে বিধানসভায় সৃষ্টি হয় হট্টগোলপূর্ণ পরিবেশ (Assembly Chaos)। অধিবেশন পরিচালনায় বেশ কিছু সময় বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার বারবার শান্ত থাকার আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে সংঘাত চলতে থাকে।