ad
ad

Breaking News

Weather Update

Weather Update: কলকাতা ও উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, সমুদ্রে জারি নিষেধাজ্ঞা

পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া বইবে রবিবার।

weather-update-west-bengal-heavy-rain-alert

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: টানা বৃষ্টির জেরে নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। তবে রবিবার সকালে রোদের দেখা মিলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ জুড়ে আবারও মেঘ। তবে বৃষ্টির দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি আপাতত পুরোপুরি থামছে না। মূলত বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। (Weather Update)

[আরও পড়ুনঃ Pant Resilience: অন্তিম দিনে কি নামবেন নামবেন পান্থ? কি বক্তব্য দলের?]

তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া বইবে রবিবার। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ৬০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। আর তার জেরেই বিক্ষিপ্ত ভাবে বর্ষণ চলবে কলকাতা ও শহরতলিতে। দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।(Weather Update)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও তা চলবে বুধবার পর্যন্ত। একইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতায়। তবে মঙ্গলবারের জন্য শহরে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।(Weather Update)

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি চলবে। সোমবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সোমবারের পর আবার বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল থাকার কারনে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে।