ad
ad

Breaking News

Weather Update

ফাল্গুনের শুরুতেই মেঘলা আকাশ! কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

Weather Update: Rain and Rising Temperature Forecast

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যে শীতের তীব্রতা ধীরে ধীরে কমছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সপ্তাহের শুরুতেই কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Update)।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

আবহবিদদের মতে, একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি বড় প্রভাব পড়ার আশঙ্কা কম, তবে পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে।

এদিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত শহরে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে (Weather Update)।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। বুধবারের পর থেকে বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকালের দিকে একাধিক জেলায় কুয়াশা পড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি। অন্যান্য জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত নেই (Weather Update)।