চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: সপ্তাহের ব্যস্ত দিনে সকাল থেকেই মুখভাড়া আকাশের। দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে আবহাওয়া দপ্তর বলছে, গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর রয়েছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের জেরি ভারী বৃষ্টির সতর্কতা কোলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।( Weather Update)
[আরও পড়ুনঃ Bengali Horoscope: মঙ্গলবারের রাশিফলঃ কার জীবনে আসবে চমক, কার জন্য সতর্কতা?]
এরপর বুধবার ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও। হাওয়া অফিস বলছে আগামী ১২ ই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বলা ভালো বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। ( Weather Update)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
মঙ্গলবার দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, নদিয়া, কলকাতা সহ সব জেলায় কম বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত চলবে। তবে তারপর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।( Weather Update)
মঙ্গলবার উত্তরবঙ্গে দিনভর বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে।