ad
ad

Breaking News

Weather Update

Weather Update: আবারও নিম্নচাপের আশঙ্কা! উত্তরবঙ্গ জারি হলুদ সতর্কতা

Bangla Jago Desk: রাজ্যের আবহাওয়া ঘিরে নতুন করে উদ্বেগ ফের একবার সক্রিয় হচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও ফের তৈরি হচ্ছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত। বুধবারের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হতে পারে। (Weather Update) [আরও পড়ুনঃ […]

weather-update-bengal-heavy-rain-low-pressure-july-forecast

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: রাজ্যের আবহাওয়া ঘিরে নতুন করে উদ্বেগ ফের একবার সক্রিয় হচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও ফের তৈরি হচ্ছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত। বুধবারের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হতে পারে। (Weather Update)

[আরও পড়ুনঃ Saiyaara: বক্স অফিসে ‘সাইয়ারা’ ঝড়, মুক্তির তিন দিনে কত কোটির ব্যবসা করল এই ছবি?]

এর জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। (Weather Update)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায়। আপাতত ভারী বৃষ্টির চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ২৬ শে জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিগত কয়েক সপ্তাহে পর পর নিম্নচাপের বৃষ্টিতে চাপ বেড়েছিল ডিভিসির উপর। জলে ডুবেছে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি আরামবাগ, গোঘাটের বড় এলাকা। এখনও জলের তলায় ঘাটালের বড় অংশ। এবার ফের নিম্নচাপ হলে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা থেকেই যাচ্ছে।(Weather Update)

পাশাপাশি, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বুধবারের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে গোটা উত্তরবঙ্গ জুড়েই। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Weather Update)