ad
ad

Breaking News

Weather Update

অবশেষে হাওয়ায় হিমের ছোঁয়া, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! এই সপ্তাহে কী বলছে হাওয়া অফিস?

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জলীয় বাষ্পের পরিমাণে এতটা তারতম্যের কারণেই তাপমাত্রা এতটা কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস

Weather Update 4 November 2025: Kolkata Temperature Drops

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্তের প্রভাব কাটতেই অবশেষে হাওয়ায় লেগেছে হিমের পরশ, যার প্রভাবে কমতে শুরু করেছে শহরের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় তাপমাত্রা এতটা কমেছে। গত শনিবার থেকে সোমবারের (Weather Update) মধ্যে কলকাতার রাতের তাপমাত্রায় প্রায় ৪ ডিগ্রি পতন হয়েছে।

আরও পড়ুনঃ মেষের সাফল্য, বৃষের সতর্কবার্তা, সিংহের লাভের দিন! কী বলছে আজকের রাশিফল?

আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, শনিবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা প্রায় ২ ডিগ্রি কমে ২৩.২ ডিগ্রি হয়। এরপর সোমবার রাতে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি কমে ২১.৪ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার কারণেই তাপমাত্রার এমন পতন। রবিবার রাতে কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৪ শতাংশ, যা সোমবার রাতে কমে মাত্র ৪১ শতাংশে এসে দাঁড়ায়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জলীয় বাষ্পের পরিমাণে এতটা তারতম্যের কারণেই তাপমাত্রা এতটা কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অনেক জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। (Weather Update)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/

তবে, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত একটি সুবিশাল ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা ক্রমশ মায়ানমারের দিকে এগোচ্ছে। একইসঙ্গে বঙ্গোপসাগরের ওপরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। যদিও এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবুও এর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলস্বরূপ, উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।

আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গ মোটের ওপর শুকনো থাকবে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর ফলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই আবহাওয়া শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমে গিয়ে দক্ষিণবঙ্গে আবারও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সেখানে শুষ্ক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় বুধবার দুপুর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ দেখা যাবে। তবে বুধবার দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে, ফলে রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে। তবে চলতি সপ্তাহে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update)